শেয়ারFacebookWhatsApp

'এই তো বেশ আছি!” “গৌরীর এই উক্তিতে 'অপরিচিতা' গল্পের পরিণতি প্রতিফলিত হয়েছে।”— উক্তিটি মূল্যায়ন করো ।

উত্তর: আত্মমর্যাদা-সচেতন নারীর যে রূপ কল্যাণীর মাঝে ফুটে উঠেছে তারই প্রতিফলন দেখা যায় উদ্দীপকের গৌরীর মাঝে। 'অপরিচিতা' গল্পের কল্যাণী ব্যক্তিত্বসম্পন্ন নারী। অনুপমের সাথে বিয়ে ভেঙে গেলে সে পিতার যৌক্তিক মতামতকে সম্মান জানিয়েছে । পরবর্তী সময়ে সে দেশসেবার ব্রত গ্রহণ করেছে। নারী জাগরণের পথপ্রদর্শক হয়ে কল্যাণী দেশের জন্য কাজ করে চলেছে। গল্পের শেষে অনুপমের অনুরোধ ও মিনতিতে শম্ভুনাথের হৃদয় নরম হলেও বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকে কল্যাণী । উদ্দীপকের গৌরী ও সঞ্জয় একসময় প্রণয়ের বন্ধনে আবদ্ধ ছিল । তবে একপর্যায়ে সঞ্জয়ের কাকার বিরূপ আচরণে বিয়ে ভেঙে যায় তাদের। এতে পরে সঞ্জয় গৌরীর জন্য সারাজীবন অপেক্ষার কথা বললেও মন গলে না গৌরীর। কল্যাণীর মতো গৌরীর জীবনদর্শনেও পরিবর্তন এসেছে। যৌথ জীবনের স্বপ্নকে সে এখন আর আবশ্যিক মনে করে না । উদ্দীপকের গৌরী এবং গল্পের কল্যাণী উভয় চরিত্রের মাধ্যমে সমাজে নারী জাগরণের বিষয়টি উঠে এসেছে। কল্যাণী যেমন অনুপমের শত অনুরোধেও বিয়েতে রাজি হয়নি, তেমনি গৌরী সঞ্জয়ের কথার উত্তরে বলেছে 'এই তো বেশ আছি'। উভয়ের মাঝেই সমাজের প্রচলিত প্রথাকে অস্বীকার করে স্বাধীন ও স্বাবলম্বী জীবনগড়ার ইঙ্গিত বিদ্যমান। আত্মমর্যাদাবোধে উদ্বুদ্ধ নারীর যে রূপ গল্পের পরিণতিতে লেখক তুলে ধরেছেন তারই দেখা পাই আমরা উদ্দীপকে গৌরীর মাঝে। এ বিবেচনায়, আলোচ্য মন্তব্যটি যথাযথ ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

'এই তো বেশ আছি!” “গৌরীর এই উক্তিতে 'অপরিচিতা' গল্পের পরিণতি প্রতিফল…

উদ্দীপক

গৌরী ও সঞ্জয় অনেক দিন ধরে একই অফিসে চাকরি করছে কিন্তু সহকর্মীরা জানে না দুজনার অন্তরে গভীর ক্ষত। গৌরীকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল সঞ্জয়। বছর পাঁচেক আগে লোক খাওয়ানো নিয়ে বিয়ে ভেঙেছে তাদের। পিতৃহীন সঞ্চয় কাকার আশ্রয়ে মানুষ তাই তার দোষ জেনেও প্রতিবাদ করতে পারেনি। একদিন গৌরীর কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে সঞ্জয়। বলে, তার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে গৌরী বলে, “কী দরকার, এই তো বেশ আছি!”

Jessore · 2019

উত্তর

গায়ে হলুদে কনের বাড়িতে যে সংখ্যক বাহক গিয়েছিল, তাদের আপ্যায়নে কল্যাণীদের কী রকম নাকাল হতে হবে, সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা 'একযোগে বিস্তর হাসিলেন।

উত্তর

বিয়েতে কল্যাণীর যোগ্যতার চেয়ে তার পিতা শম্ভুনাথ কী পরিমাণ পণ দিতে সক্ষম অনুপমের মামার কাছে সেটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল । হরিশ অনুপমের মামার কাছে অনুপমের জন্য পাত্রীর সন্ধান দেয়। পাত্রীর কথা জানার চেয়ে মামার কাছে পাত্রীর বাবার বিষয়-সম্পত্তির ব্যাপারে জানার বেশি আগ্রহ দেখা যায়। রূপ বা গুণ নয় বরং তার বাবার আর্থিক সক্ষমতার মানদণ্ডে পাত্রীর যোগ্যতা যাচাই করে অনুপমের মামা। আলোচ্য উক্তিটিতে অনুপমের মামার যৌতুকলিপ্সার দিকটি উন্মোচিত হয়েছে।

উত্তর

ব্যক্তিত্বহীনতা প্রদর্শনের বিচারে উদ্দীপকের সঞ্জয় 'অপরিচিতা' গল্পের অনুপমের প্রতিনিধিত্ব করে। 'অপরিচিতা' গল্পের কথক ও নায়ক অনুপম। বাবার মৃত্যুর পর অনুপমের মামা তাদের পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করেন। বিয়ের আসরে কনের গহনা পরীক্ষার মাধ্যমে অনুপমের মামা যে হীন মানসিকতার পরিচয় দেন, অনুপম তার কোনো প্রতিবাদ করে না। বিয়ে ভেঙে গেলেও অনুপম নীরব ভূমিকা পালন করে। উদ্দীপকের সঞ্জয়ের কাকা খাবার নিয়ে ঝামেলা করে সঞ্জয়ের বিয়ে ভেঙে দিলেও সে নীরব থাকে। সঞ্জয় কাকার দোষ জেনেও কোনো প্রতিবাদ করে না, গল্পের অনুপমের মতো সঞ্জয় ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছে। সৎ সাহসের অভাবে অনুপমের ন্যায় সঞ্জয় গৌরীকে আপন করে নিতে পারে না। দৃঢ় ব্যক্তিত্বের অভাবেই অনুপম কল্যাণী সঞ্জয় আর গৌরীকে আপন করে নিতে পারেনি। এভাবেই সঞ্জয় গল্পের অনুপমের প্রতিনিধি হয়ে ওঠে।

উত্তর

আত্মমর্যাদা-সচেতন নারীর যে রূপ কল্যাণীর মাঝে ফুটে উঠেছে তারই প্রতিফলন দেখা যায় উদ্দীপকের গৌরীর মাঝে। 'অপরিচিতা' গল্পের কল্যাণী ব্যক্তিত্বসম্পন্ন নারী। অনুপমের সাথে বিয়ে ভেঙে গেলে সে পিতার যৌক্তিক মতামতকে সম্মান জানিয়েছে । পরবর্তী সময়ে সে দেশসেবার ব্রত গ্রহণ করেছে। নারী জাগরণের পথপ্রদর্শক হয়ে কল্যাণী দেশের জন্য কাজ করে চলেছে। গল্পের শেষে অনুপমের অনুরোধ ও মিনতিতে শম্ভুনাথের হৃদয় নরম হলেও বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকে কল্যাণী । উদ্দীপকের গৌরী ও সঞ্জয় একসময় প্রণয়ের বন্ধনে আবদ্ধ ছিল । তবে একপর্যায়ে সঞ্জয়ের কাকার বিরূপ আচরণে বিয়ে ভেঙে যায় তাদের। এতে পরে সঞ্জয় গৌরীর জন্য সারাজীবন অপেক্ষার কথা বললেও মন গলে না গৌরীর। কল্যাণীর মতো গৌরীর জীবনদর্শনেও পরিবর্তন এসেছে। যৌথ জীবনের স্বপ্নকে সে এখন আর আবশ্যিক মনে করে না । উদ্দীপকের গৌরী এবং গল্পের কল্যাণী উভয় চরিত্রের মাধ্যমে সমাজে নারী জাগরণের বিষয়টি উঠে এসেছে। কল্যাণী যেমন অনুপমের শত অনুরোধেও বিয়েতে রাজি হয়নি, তেমনি গৌরী সঞ্জয়ের কথার উত্তরে বলেছে 'এই তো বেশ আছি'। উভয়ের মাঝেই সমাজের প্রচলিত প্রথাকে অস্বীকার করে স্বাধীন ও স্বাবলম্বী জীবনগড়ার ইঙ্গিত বিদ্যমান। আত্মমর্যাদাবোধে উদ্বুদ্ধ নারীর যে রূপ গল্পের পরিণতিতে লেখক তুলে ধরেছেন তারই দেখা পাই আমরা উদ্দীপকে গৌরীর মাঝে। এ বিবেচনায়, আলোচ্য মন্তব্যটি যথাযথ ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।