তুমি কি মনে করো যৌতুক প্রথাই বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ ? উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পের আলোকে বিচার করো।
উত্তর: যৌতুকপ্রথা চিরবহমান একটি সামাজিক ব্যাধি হলেও যৌতুকপ্রথাই বিয়ে ভাঙার একমাত্র কারণ বলে আমি মনে করি না । 'অপরিচিতা' গল্পে যৌতুকপ্রথার ঘৃণ্য রূপটি ফুটে উঠেছে। এ প্রথা নারীকে পণ্য ও বিয়ে ব্যাপারটিকে বেচাকেনার সম্পর্কে পরিণত করেছে। যৌতুকের লোভ যে মানুষের মানসিকতাকে কতটা হীন করে দিতে পারে তার প্রমাণ হলো অনুপমের মামার আচরণ । উদ্দীপকে যৌতুকের কারণে বিয়ে ভাঙার চিত্র দেখা যায় না। নিত্যানন্দ রায় কষ্ট হলেও মেয়ের সুখের আশায় যৌতুকের টাকা জোগাড় করে। তবে এত কষ্টের পরেও বিয়েটা ভেঙে যায়। উদ্দীপকের মতো গল্পেও বিয়ে ভাঙার একমাত্র কারণ হিসেবে যৌতুকপ্রথাকে দায়ী করা যায় না। 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ এবং উদ্দীপকের নিত্যানন্দ রায় দুজনেই কন্যার সুখের জন্য যৌতুক দিতে প্রস্তুত ছিলেন। অনুপমের মামার আচরণে হীনতার প্রকাশ এবং অনুপমের ব্যক্তিত্বহীন গলগ্রহের মানসিকতা গল্পে বিয়ে ভাঙার জন্য নিয়ামক হিসেবে কাজ করেছে। আর উদ্দীপকে যৌতুক প্রস্তুত থাকলেও তুচ্ছ কোনো এক কারণে বিয়ে ভাঙার চিত্র দেখা যায় । তাই উদ্দীপক ও গল্প বিবেচনায় বলা যায়, যৌতুকপ্রথাই বিয়ে ভেঙে যাওয়ার অন্যতম কারণ হলেও একমাত্র কারণ নয় ৷
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
তুমি কি মনে করো যৌতুক প্রথাই বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ ? উদ্দ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর