উদ্দীপকের কথকের মনের ভাব 'অপরিচিতা' গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে কতটুকু সম্পর্কিত? আলোচনা করো
উত্তর: গল্পে কল্যাণীর প্রতি অনুপমের গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে; যা তাকে উদ্দীপকের কথকের মনোভাবের সাথে সম্পর্কিত করে তুলেছে। 'অপরিচিতা' গল্পের অনুপমের মাঝে ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি আর তাই নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ছিল না। সব কিছুতেই তাকে মামার ওপর নির্ভর করতে হতো। তার এ রকম মনোভাবের জন্যই কল্যাণীকে হারাতে হয়। বিয়ে ভেঙে গেলেও অনুপম কল্যাণীকে ভুলতে পারেনি বরং পরম যত্নে আপন হৃদয়ে স্থান দিয়েছে। উদ্দীপকের কথক তার ভালোবাসার মানুষকে নিজের করে নিতে পারেনি । কথকের মনে গভীর ভালোবাসা সঞ্চারিত থাকলেও তার ভালোবাসার মানুষ তাকে বুঝতে পারে না। কথকের হৃদয়ে গল্পের অনুপমের মতোই দূর থেকে ভালোবাসার কথা ধ্বনিত হয়েছে। কল্যাণীর প্রতি অনুপমের যে দুর্বার আকর্ষণ তারই প্রকাশ আমরা দেখি উদ্দীপকের কথকের মাঝে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের কথকের মনের ভাব 'অপরিচিতা' গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে ক…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর