'সেই লগ্নে এসেছি পালিয়ে'- এ চরণের আলোকে বুঝিয়ে লেখ যে, উদ্দীপকের নায়কের মতো অনুপমের বিরহের জন্য নিজের অক্ষমতাই দায়ী।
উত্তর: উদ্দীপকের নায়কের মতো অনুপমের বিরহের জন্য নিজের অক্ষমতাই দায়ী । 'অপরিচিতা' গল্পের অনুপম শিক্ষিত হয়েও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে মনে হয়, আজও সে যেন মায়ের কোলের শিশুমাত্র। অনুপমের মাঝে ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি বলেই মামার অন্যায় কাজের প্রতিবাদ করতে পারেনি সে। সব কিছুতেই তাকে মামার ওপর নির্ভর করতে হতো। এরকম মনোভাবের জন্যই কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে যায় । উদ্দীপকের নায়ক নিজের অক্ষমতার কারণেই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিল। এতে মেয়েটি রক্ষা পেলেও সে তাকে কিছুতেই ভুলতে পারেনি । এ কারণে মেয়েটির কথা ভেবে আজও সে বিরহকাতর হয়। সে মনে করে, মেয়েটিকে নিজের ঘরে নিয়ে আসতে না পারলেও হৃদয়ে ছিল তার নিত্য আসা-যাওয়া। একইভাবে, আলোচ্য গল্পের অনুপমও বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণীর কথা ভেবে বিরহকাতর হয়ে পড়ে। 'অপরিচিতা' গল্পের অনুপমের মধ্যে দৃঢ়ব্যক্তিত্বের দিকটি অনুপস্থিত। বাবার মৃত্যুর পর মামার ওপরেই সে সবকিছুর জন্য নির্ভর করেছে। এ কারণে বিয়ের আসরে তার মামা কল্যাণীর বাবার দেওয়া গহনা পরীক্ষার মাধ্যমে যে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করেন, অনুপম তার কোনো প্রতিবাদ করতে পারেনি। এমনকি শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দিলেও সে নীরব থাকে। এ ধরনের ব্যক্তিত্বহীন আচরণের জন্যই তাকে কল্যাণীকে হারাতে হয়। একইভাবে, উদ্দীপকের নায়কও নিজের অক্ষমতার জন্যই বিয়ে না করে পালিয়ে আসে । অর্থাৎ প্রিয় মানুষকে হারানোর জন্য তারা নিজেরাই দায়ী ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
'সেই লগ্নে এসেছি পালিয়ে'- এ চরণের আলোকে বুঝিয়ে লেখ যে, উদ্দীপকের না…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর