শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শ্রীযুক্তার সঙ্গে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য আলোচনা করো ।

উত্তর: ব্যক্তিজীবনকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে অন্যের জীবন আলোকিত করার চেতনার দিক থেকে উদ্দীপকের শ্রী গীতা রাণী সরকারের সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য দেখতে পাওয়া যায়। গল্পে কল্যাণীর সাথে অনুপমের বিয়ের সকল বন্দোবস্ত ও আয়োজন সমাপ্ত হওয়ার পরও অনুপমের মামার হীনম্মন্যতা ও কল্যাণীর বাবার ব্যক্তিত্ববোধের কারণে তা অসম্পন্নই থেকে যায়। কল্যাণী এ ঘটনার পর সাংসারিক জীবনের চিন্তা বাদ দিয়ে নারীদের শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করে। পরিবর্তিত পরিস্থিতিতে অনুপমের কাছ থেকে বিয়ের বিষয়ে বিনীত অনুরোধ আসার পরও কল্যাণী তার লক্ষ্যে অবিচল থাকে। উদ্দীপকের শ্রী গীতা রাণী সরকার উচ্চশিক্ষিত। কয়েকবার সম্বন্ধ এলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। এরপর তিনি বিয়ে সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে অধিকারবঞ্চিত নারীদের জন্য কাজ শুরু করেন। প্রতিবেশী কালীচরণ রায় একদিন পুনরায় সম্বন্ধ নিয়ে এলেও তিনি অধিকারবঞ্চিত নারীদের জন্য কাজ করার প্রচেষ্টাতেই বদ্ধপরিকর বলে জানান। উদ্দীপকের এ বিষয়ের সঙ্গে প্রায় একই সমান্তরালে এগিয়েছে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর জীবনচেতনা। অর্থাৎ উদ্দীপকের শ্রী গীতা রাণী সরকারের মতো কল্যাণীও সংসারচিন্তা বাদ দিয়ে নারীশিক্ষার কাজে নিয়োজিত থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ । এ দিকটিই তাদের চরিত্রকে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের শ্রীযুক্তার সঙ্গে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য আলোচ…

উদ্দীপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী শ্রীযুক্তা। পড়ালেখা শেষ করতেই ২৭ বছর পেরিয়ে গেল। বিয়ের ব্যাপারে কয়েকবার সম্বন্ধ আসা এবং দেখাশোনা হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। শ্রীযুক্তা আইন ও সালিশ কেন্দ্রে সমাজের অধিকারবঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছেন। হঠাৎ একদিন শ্রীযুক্তার কাকা বিয়ের সম্বন্ধের কথা বললেন। তিনি বিনয়ের সাথে কাকাকে বললেন, 'নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

Comilla · 2019

উত্তর

অনুপমকে 'মাকাল ফল'-এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল পণ্ডিতমশায় ।

উত্তর

কল্যাণীর বিয়ের গহনা পরীক্ষা করানোর পর শম্ভুনাথ বরপক্ষকে খাবার কথা বললে অনুপমের মামা অবাক হয়ে লগ্নের কথা উল্লেখ করে । অনুপমের মামা কল্যাণীর গয়না যাচাই করে দেখতে চাইলে শম্ভুনাথ সেনের আত্মসম্মানে আঘাত লাগে। অনুপম এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করলে শম্ভুনাথ স্থির করেন তিনি এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না। তাই নিয়ম না থাকলেও শম্ভুনাথ বরকে বিয়ের পূর্বেই খাওয়ার কথা বলেন । আর এতে বিস্মিত হয়ে অনুপমের মামা শম্ভুনাথকে লগ্নের কথা স্মরণ করিয়ে দেয় ।

উত্তর

ব্যক্তিজীবনকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে অন্যের জীবন আলোকিত করার চেতনার দিক থেকে উদ্দীপকের শ্রী গীতা রাণী সরকারের সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য দেখতে পাওয়া যায়। গল্পে কল্যাণীর সাথে অনুপমের বিয়ের সকল বন্দোবস্ত ও আয়োজন সমাপ্ত হওয়ার পরও অনুপমের মামার হীনম্মন্যতা ও কল্যাণীর বাবার ব্যক্তিত্ববোধের কারণে তা অসম্পন্নই থেকে যায়। কল্যাণী এ ঘটনার পর সাংসারিক জীবনের চিন্তা বাদ দিয়ে নারীদের শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করে। পরিবর্তিত পরিস্থিতিতে অনুপমের কাছ থেকে বিয়ের বিষয়ে বিনীত অনুরোধ আসার পরও কল্যাণী তার লক্ষ্যে অবিচল থাকে। উদ্দীপকের শ্রী গীতা রাণী সরকার উচ্চশিক্ষিত। কয়েকবার সম্বন্ধ এলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। এরপর তিনি বিয়ে সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে অধিকারবঞ্চিত নারীদের জন্য কাজ শুরু করেন। প্রতিবেশী কালীচরণ রায় একদিন পুনরায় সম্বন্ধ নিয়ে এলেও তিনি অধিকারবঞ্চিত নারীদের জন্য কাজ করার প্রচেষ্টাতেই বদ্ধপরিকর বলে জানান। উদ্দীপকের এ বিষয়ের সঙ্গে প্রায় একই সমান্তরালে এগিয়েছে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর জীবনচেতনা। অর্থাৎ উদ্দীপকের শ্রী গীতা রাণী সরকারের মতো কল্যাণীও সংসারচিন্তা বাদ দিয়ে নারীশিক্ষার কাজে নিয়োজিত থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ । এ দিকটিই তাদের চরিত্রকে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে ।

উত্তর

'অপরিচিতা' গল্পে কল্যাণীর চরিত্রে উন্নত মানবিকতার প্রতিফলন রয়েছে, যা উদ্দীপকের শ্রী গীতা রাণী সরকারের বলিষ্ঠ ব্যক্তিত্বের মাঝেও নিহিত । 'অপরিচিতা' গল্পের কাহিনি দৃঢ়চেতা মনোভাবাপন্ন ও ব্যক্তিত্বসম্পন্ন কল্যাণী নামক এক নারীকে আশ্রয় করে গড়ে উঠেছে। সকল আয়োজন সম্পন্ন হলেও বিয়ের আসরে বিয়ে ভেঙে যায় তার। এতে সে ভেঙে না পড়ে নিজেকে দেশ ও নারীদের উন্নয়নে নিয়োজিত করে। কল্যাণীর এ পদক্ষেপকে তার শুচিশুভ্র আত্মপ্রকাশ বলা যায় । উদ্দীপকের গীতা রাণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন । ২৭ বছর বয়স হলেও নানা কারণে তাঁর বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। পরবর্তীকালে তিনি বিয়ের চিন্তা বাদ দিয়ে দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করেন। অধিকারবঞ্চিত নারীদের নিয়ে কাজ করেন তিনি। গল্পের কল্যাণীর মাঝে যে দৃঢ়চেতা ও বলিষ্ঠ মনোভাবের পরিচয় পাওয়া যায়, তা উদ্দীপকের গীতা রাণীর মাঝেও বিদ্যমান। 'অপরিচিতা' গল্পের কল্যাণী ও উদ্দীপকের গীতা রাণী উভয়ের মাঝেই আমরা আত্মপ্রত্যয়ী নারী চরিত্রের দেখা পাই। গল্পের কল্যাণীর বয়স কম হলেও বিয়ে ভাঙার কারণে ভেঙে না পড়ে দেশের সেবায় আত্মনিয়োগ করেছে। গল্পে তাকে আমরা প্রতিবাদী, আত্মমর্যাদাসম্পন্ন ও দৃঢ়চেতা নারীর প্রতীকে উপস্থাপিত হতে দেখি। উদ্দীপকের নারী চরিত্রটিও আত্মবিশ্বাস ও প্রত্যয়ে ভরপুর। অধিকারবঞ্চিত নারীদের মনোযোগ সহকারে শিক্ষা দেন গীতা রাণী। চারিত্রিক দৃঢ়তার কারণেই প্রতিবেশিকে বিনয়ের সাথে বিয়ের সম্বন্ধ আনতে বারণ করেন তিনি। সমাজের প্রতি দায়িত্ববোধে জাগ্রত এমন মানসিকতার পরিচয় আমরা গল্পের কল্যাণীর মাঝেও ফুটে উঠতে দেখি। সার্বিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি আমি সমর্থন করি।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।