“উদ্দীপকে 'অপরিচিতা' গল্পে বর্ণিত সামাজিক অসংগতি অনেকাংশেই প্রতিফলিত।”— ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে 'অপরিচিতা' গল্পে বর্ণিত একটি সামাজিক অসংগতি— যৌতুকপ্রথার দিকটি প্রতিফলিত হয়েছে । 'অপরিচিতা' গল্পে অনুপমের মামার মধ্যে যৌতুকলোভী মনোভাব লক্ষ করা যায় । তিনি অনুপমের বিয়েতে কল্যাণীর বাবার কাছে অর্থ ও গহনা যৌতুক হিসেবে দাবি করেন। কল্যাণীর বাবা অনুপমের মামার সব কথা মেনে নেন। বিয়ের দিন অনুপমের মামা মেয়ের বাবা খাঁটি গহনা দিচ্ছেন কি না, তা পরীক্ষা করার জন্য সেকরাকে সঙ্গে নিয়ে আসেন। এতে কল্যাণীর বাবা অপমানিত হন এবং অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে দিতে অস্বীকৃতি জানান। পরে কল্যাণীও আর বিয়েতে আগ্রহী হয় না এবং মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে। উদ্দীপকে দেখা যায়, সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে কৌশিকের বিয়ে ঠিক করা হয় ধনী পরিবারের মেয়ে সুরবালার সঙ্গে। গোপনে যৌতুক নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকেরা । তবে কৌশিক ও সুরবালা যৌতুকের কথা জানতে পেরে বেঁকে বসে। তারা পরস্পর যৌতুকবিহীন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সামাজিক ব্যাধি যৌতুকের বিরুদ্ধে এ পদক্ষেপ তাদের শুভ চিন্তা ও দৃঢ় চরিত্রের পরিচায়ক। উদ্দীপকে ও 'অপরিচিতা' গল্পে যৌতুক প্রথার যে চিত্র আমরা পাই তা আমাদের সমাজে আজও বিদ্যমান। যৌতুক প্রথার ফলে অনেক কন্যার পিতা হন সর্বস্বান্ত, অনেকের বিয়ে ভেঙে যায় এবং অনেক মেয়ে অমানুষিক নির্যাতনের শিকার হয়। সমাজের এ ঘৃণ্য প্রথার রূপটি আমরা দেখতে পাই উদ্দীপক এবং অপরিচিতা' গল্প উভয়ক্ষেত্রেই। উদ্দীপকের কৌশিক ও সুরবালার অভিভাবকগণ তাদের বিয়ে ধার্য করার ক্ষেত্রে দেনাপাওনার বিষয়টি গোপনে স্থির করে নেন। যদিও কৌশিক ও সুরবালার দৃঢ় অবস্থানের কারণে আর্থিক লেনদেনটি বাধাপ্রাপ্ত হয়। আলোচ্য গল্পেও সমাজে যৌতুকপ্রথার প্রকোপ লক্ষ করা যায় এবং যৌতুকের লোভই পরোক্ষভাবে অনুপম কল্যাণীর বিয়েভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। যৌতুকের স্বরূপ ও কুফল তুলে ধরার দিক থেকে উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পকে অনেকাংশেই প্রতিনিধিত্ব করে। অর্থাৎ, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“উদ্দীপকে 'অপরিচিতা' গল্পে বর্ণিত সামাজিক অসংগতি অনেকাংশেই প্রতিফলি…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর