উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পেও শম্ভুনাথের সাদৃশ্য নির্ণয় করো ।
উত্তর: কন্যার বিয়েতে যৌতুক প্রদানের দিক থেকে উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেনের সাদৃশ্য রয়েছে। 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেন নগদ অর্থ ও গহনা যৌতুক দিতে রাজি হয়ে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন ধনী ঘরের সন্তান অনুপমের সঙ্গে। যদিও শেষ পর্যন্ত অনুপমের মামার হীন মানসিকতার কারণে শম্ভুনাথ সেন নিজেই মেয়ের বিয়ে ভেঙে দেন। তবে বিয়েতে যে পরিমাণ গহনা দেওয়ার কথা ছিল শম্ভুনাথ সেন তার চেয়েও বেশি গহনা দিয়েছিলেন। এতে মেয়ের বিয়ে দেওয়ার জন্য যৌতুক প্রদানে শম্ভুনাথ সেনের মানসিক সমর্থনই প্রকাশ পায় ৷ উদ্দীপকের নিত্যানন্দ সুপাত্রের সন্ধান পেতেই কোনো প্রকার ভাবনা ছাড়া মেয়ের বিয়ে দিতে চান । বিয়ের আয়োজনে আর্থিক কষ্টের স্বীকার হতে হলেও তিনি সব ব্যবস্থাই করেন। তবে শেষ পর্যন্ত এ বিয়ে ভেঙে যায়। দেখা যায়, 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেন তাঁর কন্যার বিয়ের যে সমারোহ দেখিয়েছেন উদ্দীপকের নিত্যানন্দও তেমনি সর্বোচ্চ চেষ্টা করে যৌতুকের জোগান দিয়েছেন। যৌতুক প্রদানের ক্ষেত্রে তাঁদের মনোভাব একই সূত্রে গাঁথা ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পেও শম্ভুনাথের সাদৃ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর