শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কৌশিকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের তুলনা করো

উত্তর: 'অপরিচিতা' গল্পের অনুপমের মাঝে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো চারিত্রিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায় না, যা উদ্দীপকের কৌশিকের মাঝে দেখতে পাওয়া যায় । 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রটি মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন যুবকের প্রতীক । বাবা মারা যাওয়ার পর মামাই তার পরিবারে অভিভাবকের দায়িত্ব পালন করেন । অনুপমের বিয়ের আসরে তার মামা কল্যাণীর বাবার দেওয়া গহনা পরীক্ষার মাধ্যমে যে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করেন, অনুপম তার-কোনো প্রতিবাদ করে না। এমনকি শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দিলেও সে নীরব থাকে । উদ্দীপকের কৌশিক এবং সুরবালার পরিবার গোপনে যৌতুক আদানপ্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেও কৌশিক ও সুরবালা এতে বেঁকে বসে। তারা একত্রে সিদ্ধান্ত নেয় যৌতুকবিহীন বিয়ে করার। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের উন্নত ও দৃঢ় মানসিকতার পরিচয় পাওয়া যায়। কিন্তু গল্পে অনুপম কৌশিকের মতো সৎসাহস দেখাতে পারেনি। চারিত্রিক দৃঢ়তার এ দিকটি তাদের পৃথক করেছে ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের কৌশিকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের তুলনা করো

উদ্দীপক

আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে কৌশিকের মা-বাবা তার মতামত না নিয়েই সুরবালার সঙ্গে বিয়ে ঠিক করে। সুরবালার বাবার অঢেল সম্পদ। গোপনে ঘটকের মধ্যস্থতায় এ বিয়েতে বরপক্ষকে নগদ টাকা, গাড়ি এবং ঢাকার অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যৌতুকের বিষয়টি জানতে পেরে কৌশিক ও সুরবালা বেঁকে বসে এবং সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে পরস্পর বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

Chittagong · 2019

উত্তর

অনুপমের বাবার পেশা ছিল ওকালতি ।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটিতে অনুপম কল্যাণীর কাছাকাছি থাকা বলতে তার হৃদয়ে জায়গা পাওয়ার কথা বুঝিয়েছে । কানপুরে পৌছে কল্যাণীর পরিচয় জানতে পেরে অনুপমের হৃদয় আবারো কল্যাণীর চিন্তায় আচ্ছন্ন হয়। সে কল্যাণীকে বিয়ে করতে চাইলেও কল্যাণী রাজি হয় না । কল্যাণীর কাছাকাছি থাকার জন্য সে কানপুরেই বসবাস করতে শুরু করে। সুযোগ পেলেই সে কল্যাণীর কাজে সাহায্য করে। কল্যাণীর আশপাশে থাকার সুযোগটুকুকেই সে পরম পাওয়া মনে করে আর ভাবে— জীবনসঙ্গী হিসেবে পাইনি; কিন্তু কাছে থাকার সুযোগটুকুইবা কম কীসে

উত্তর

'অপরিচিতা' গল্পের অনুপমের মাঝে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো চারিত্রিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায় না, যা উদ্দীপকের কৌশিকের মাঝে দেখতে পাওয়া যায় । 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রটি মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন যুবকের প্রতীক । বাবা মারা যাওয়ার পর মামাই তার পরিবারে অভিভাবকের দায়িত্ব পালন করেন । অনুপমের বিয়ের আসরে তার মামা কল্যাণীর বাবার দেওয়া গহনা পরীক্ষার মাধ্যমে যে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করেন, অনুপম তার-কোনো প্রতিবাদ করে না। এমনকি শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দিলেও সে নীরব থাকে । উদ্দীপকের কৌশিক এবং সুরবালার পরিবার গোপনে যৌতুক আদানপ্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেও কৌশিক ও সুরবালা এতে বেঁকে বসে। তারা একত্রে সিদ্ধান্ত নেয় যৌতুকবিহীন বিয়ে করার। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের উন্নত ও দৃঢ় মানসিকতার পরিচয় পাওয়া যায়। কিন্তু গল্পে অনুপম কৌশিকের মতো সৎসাহস দেখাতে পারেনি। চারিত্রিক দৃঢ়তার এ দিকটি তাদের পৃথক করেছে ।

উত্তর

উদ্দীপকে 'অপরিচিতা' গল্পে বর্ণিত একটি সামাজিক অসংগতি— যৌতুকপ্রথার দিকটি প্রতিফলিত হয়েছে । 'অপরিচিতা' গল্পে অনুপমের মামার মধ্যে যৌতুকলোভী মনোভাব লক্ষ করা যায় । তিনি অনুপমের বিয়েতে কল্যাণীর বাবার কাছে অর্থ ও গহনা যৌতুক হিসেবে দাবি করেন। কল্যাণীর বাবা অনুপমের মামার সব কথা মেনে নেন। বিয়ের দিন অনুপমের মামা মেয়ের বাবা খাঁটি গহনা দিচ্ছেন কি না, তা পরীক্ষা করার জন্য সেকরাকে সঙ্গে নিয়ে আসেন। এতে কল্যাণীর বাবা অপমানিত হন এবং অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে দিতে অস্বীকৃতি জানান। পরে কল্যাণীও আর বিয়েতে আগ্রহী হয় না এবং মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে। উদ্দীপকে দেখা যায়, সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে কৌশিকের বিয়ে ঠিক করা হয় ধনী পরিবারের মেয়ে সুরবালার সঙ্গে। গোপনে যৌতুক নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকেরা । তবে কৌশিক ও সুরবালা যৌতুকের কথা জানতে পেরে বেঁকে বসে। তারা পরস্পর যৌতুকবিহীন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সামাজিক ব্যাধি যৌতুকের বিরুদ্ধে এ পদক্ষেপ তাদের শুভ চিন্তা ও দৃঢ় চরিত্রের পরিচায়ক। উদ্দীপকে ও 'অপরিচিতা' গল্পে যৌতুক প্রথার যে চিত্র আমরা পাই তা আমাদের সমাজে আজও বিদ্যমান। যৌতুক প্রথার ফলে অনেক কন্যার পিতা হন সর্বস্বান্ত, অনেকের বিয়ে ভেঙে যায় এবং অনেক মেয়ে অমানুষিক নির্যাতনের শিকার হয়। সমাজের এ ঘৃণ্য প্রথার রূপটি আমরা দেখতে পাই উদ্দীপক এবং অপরিচিতা' গল্প উভয়ক্ষেত্রেই। উদ্দীপকের কৌশিক ও সুরবালার অভিভাবকগণ তাদের বিয়ে ধার্য করার ক্ষেত্রে দেনাপাওনার বিষয়টি গোপনে স্থির করে নেন। যদিও কৌশিক ও সুরবালার দৃঢ় অবস্থানের কারণে আর্থিক লেনদেনটি বাধাপ্রাপ্ত হয়। আলোচ্য গল্পেও সমাজে যৌতুকপ্রথার প্রকোপ লক্ষ করা যায় এবং যৌতুকের লোভই পরোক্ষভাবে অনুপম কল্যাণীর বিয়েভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। যৌতুকের স্বরূপ ও কুফল তুলে ধরার দিক থেকে উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পকে অনেকাংশেই প্রতিনিধিত্ব করে। অর্থাৎ, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।