শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নিঝুমের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের কী বৈসাদৃশ্য রয়েছে লেখো।

উত্তর: 'অপরিচিতা' গল্পের অনুপমের মাঝে স্বার্থহীন ভালোবাসার প্রভাব পরিলক্ষিত হয়, যা তাকে উদ্দীপকের নিঝুমের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ করেছে। 'অপরিচিতা' গল্পের অনুপম পরিবারতন্ত্রের কারণে না দেখা মানসপ্রতিমা কল্যাণীকে বিয়ে করে ঘরে তুলতে পারে না। কল্যাণীকে সে হৃদয়ে স্থান দিয়েছে। প্রথম জীবনে পৌরুষের ঘাটতি তার চরিত্রে থাকলেও পরবর্তীতে মা ও মাতুলের বাধা উপেক্ষা করে কল্যাণীর পাশে থেকে তার জীবনের ভুল ও পাপের প্রায়শ্চিত্ত করতে সচেষ্ট হয়েছে। উদ্দীপকের নিঝুম পরিবারের বাধায় তার ভালোবাসার মানুষকে বিয়ে করেনি। তার ভালোবাসার মানুষকে ভুলে যায়। নিঝুমের অহনার প্রতি ভালোবাসার গভীরতার ক্ষেত্রে ঘাটতি লক্ষ করা যায়। প্রেম মানুষের হৃদয়বৃত্তির এক মহত্তম উপাদান। প্রেমশূন্য মানুষ হৃদয়হীন। অথবা স্বার্থের দিক বিবেচনা করে যেসব মানুষ ভালোবাসার মানুষকে উপেক্ষা করে তারা অমানবিক। 'অপরিচিতা' গল্পের অনুপম হৃদয়বান প্রেমিক পুরুষ আর উদ্দীপকের নিঝুম তার থেকে ভিন্ন চরিত্রের মানুষ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের নিঝুমের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের কী বৈসাদৃশ্য রয়েছ…

উদ্দীপক

নিঝুম আর অহনা পরস্পরকে গভীরভাবে ভালোভাসে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কিন্তু নিঝুমের পরিবার সেটা মেনে নেয় না। কারণ, নিঝুম শিক্ষিত এবং ধনী পরিবারের একমাত্র সন্তান। অপরদিকে, অহনার পরিবার অত্যন্ত দরিদ্র। নিঝুম পরিবারের সম্মতিতে অন্যত্র বিয়ে করে এবং একসময় অহনাকে ভুলে যায়। অহনার দিন কাটে কষ্টের সমুদ্রে। কারণ, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না।

Sylhet · 2017

উত্তর

বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে।

উত্তর

প্রশ্নোক্ত বাক্যটিতে অনুপমের ভাগ্যের সুপ্রসন্নতার কথা বলা হয়েছে। অনুপমের বিবাহের জন্যে কন্যাকে আশীর্বাদ করতে তার পিস্তুতো ভাই বিনুকে পাঠানো হলো। সে ফিরে এসে কন্যার প্রশংসা করে। বিনু খুবই রুচিশীল মানুষ, সে অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করে। সে যখন বলে খাঁটি সোনা, তখন অনুপমের বুঝতে বাকি থাকে না যে তার জন্যে যে পাত্রী পছন্দ করা হয়েছে সে অনন্যা গুণসম্পন্না নারী। তার ভাগ্যে বিবাহের দেবতা প্রজাপতি ও প্রেমের দেবতা মদনের শুভদৃষ্টি পড়েছে। উভয় দেবতার মধ্যে কোনো রকম আশীর্বাদের বিরোধ নেই।

উত্তর

'অপরিচিতা' গল্পের অনুপমের মাঝে স্বার্থহীন ভালোবাসার প্রভাব পরিলক্ষিত হয়, যা তাকে উদ্দীপকের নিঝুমের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ করেছে। 'অপরিচিতা' গল্পের অনুপম পরিবারতন্ত্রের কারণে না দেখা মানসপ্রতিমা কল্যাণীকে বিয়ে করে ঘরে তুলতে পারে না। কল্যাণীকে সে হৃদয়ে স্থান দিয়েছে। প্রথম জীবনে পৌরুষের ঘাটতি তার চরিত্রে থাকলেও পরবর্তীতে মা ও মাতুলের বাধা উপেক্ষা করে কল্যাণীর পাশে থেকে তার জীবনের ভুল ও পাপের প্রায়শ্চিত্ত করতে সচেষ্ট হয়েছে। উদ্দীপকের নিঝুম পরিবারের বাধায় তার ভালোবাসার মানুষকে বিয়ে করেনি। তার ভালোবাসার মানুষকে ভুলে যায়। নিঝুমের অহনার প্রতি ভালোবাসার গভীরতার ক্ষেত্রে ঘাটতি লক্ষ করা যায়। প্রেম মানুষের হৃদয়বৃত্তির এক মহত্তম উপাদান। প্রেমশূন্য মানুষ হৃদয়হীন। অথবা স্বার্থের দিক বিবেচনা করে যেসব মানুষ ভালোবাসার মানুষকে উপেক্ষা করে তারা অমানবিক। 'অপরিচিতা' গল্পের অনুপম হৃদয়বান প্রেমিক পুরুষ আর উদ্দীপকের নিঝুম তার থেকে ভিন্ন চরিত্রের মানুষ।

উত্তর

উদ্দীপকটিতে 'অপরিচিতা' গল্পের অনুপম কল্যাণীর জীবনের মাঝে গভীর ভালোবাসা না থাকলেও কল্যাণীর প্রতি অনুপমের শ্রদ্ধাবোধ লক্ষ করা যায়। সমাজে বসবাসরত নর-নারীর ভেতরে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। ওই সম্পর্ককে সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে স্বীকৃতি দেওয়া মানুষের মানবিক দায়িত্ব, তা উপেক্ষা করা উচিত নয়। উদ্দীপকে ভালোবাসার সম্পর্কের অবমাননা করা হয়েছে আর 'অপরিচিতা' গল্পে কল্যাণীর প্রতি অনুপমের প্রগাঢ় ভালোবাসার অকপট স্বীকৃতি বর্ণিত হয়েছে। উদ্দীপকে নিঝুম ও অহনা পরস্পরকে ভালোবাসলেও আর্থিক ও সামাজিক কারণে নিঝুমের পরিবার বধূ হিসাবে অহনাকে ঘরে তোলেনি। নিঝুম পরিবারের মতে অন্যত্র বিয়ে করে অহনার ভালোবাসাকে অবহেলা করেছে। আর অহনার ভালোবাসা নিঝুমের প্রতি নিখাদ হওয়ায় সে কষ্টের সমুদ্রে ভাসতে থাকে। আর 'অপরিচিতা' গল্পে অনুপম-কল্যাণীর জীবনচিত্র ভিন্ন মাত্রিকতা লাভে ধন্য হতে দেখা যায়। 'অপরিচিতা' গল্পে অনুপম-কল্যাণীর যৌতুকের কারণে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটেছে। কনের সাথে প্রথমে অনুপমের পরিচয় বা দেখা না হলেও ওই অপরিচিতা মানুষকে অনুপম হৃদয়ে গভীরভাবে উপলব্ধি করেছে। তাকে না দেখার বা না পাওয়ার বেদনা অনুপমের জীবনে ভীষণ পরিবর্তন এনেছে। এক পর্যায়ে কানপুরের পথে কল্যাণীর সাথে অনুপমের সাক্ষাৎ ঘটেছে। তারপর কল্যাণীর সেবাব্রতে মুগ্ধ হয়ে সে কল্যাণীর পাশে অবস্থান নিয়েছে। অনুপম কল্যাণীর মনে ভালোবাসার আসন লাভ করেছে। অথচ উদ্দীপকে নিঝুমের অহনার প্রতি বিরূপ আচরণ সত্যিই দুঃখজনক যা 'অপরিচিতা' গল্পের অনুপম-কল্যাণীর জীবনের বিপরীত চিত্র ধারণ করেছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলা যায়।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।