"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।"- এখানে 'লক্ষ্মীর মঙ্গলঘট' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।"- এখানে লক্ষ্মীর মঙ্গলঘট বলতে একসময় লক্ষ্মীর কৃপায় কল্যাণীদের বংশে ঐশ্বর্যের ঘট পূর্ণ থাকাকে বোঝানো হয়েছে। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা অনুপমের বিয়ে সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে কনে অপেক্ষা কনের পিতার আর্থিক অবস্থা সম্পর্কে আগে খোঁজ নেন। কারণ সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তখন তিনি জানতে পারেন যে এককালে কল্যাণীদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল, অর্থাৎ অনেক অর্থবিত্ত ছিল। বর্তমানে তা শূন্য বললেই হয়, তবে তলায় সামান্য কিছু বাকি আছে। আর তাতে যা আছে তা একেবারে উপুড় করে দিতে কনের পিতা দ্বিধা করবেন না। প্রশ্নোক্ত বাক্যটিতে এ দিকটিই নির্দেশ করা হয়েছে। সারকথা: অতীতে কল্যাণীদের অনেক ধন-সম্পদ থাকার কথা বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।"- এখানে 'লক্ষ্মীর মঙ্…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর