শেয়ারFacebookWhatsApp

ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি?

উত্তর: ঠাট্টার সম্পর্ককে শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি?

উদ্দীপক

রুনু সুন্দরী ও উচ্চ শিক্ষিতা। পরিবারের চাপে সে নিম্নমধ্যবিত্ত, চাকরিরত মেহরাবের সঙ্গে দুই লাখ টাকা দেনমোহরে বিয়েতে সম্মত হয়। বিয়ের আকদ সম্পন্ন হওয়ার পর মেহরাবের চাচা দুলু অকস্মাৎ বললেন, "পাঁচ লাখ টাকা যৌতুক না পেলে' আমরা সহসা পাত্রীকে ঘরে তুলে নেব না।" বিয়ের আসরে যৌতুকের বিষয়টি জানার পর রুনু তার হবু স্বামী মেহরাবকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি হয় না। রুনুর দৃঢ়তায় বিয়েটি ভেঙে যায়। সমাজের চোখে মেহরাব একাধারে ব্যক্তিত্বহীন ও যৌতুকপ্রথার সমর্থক হিসেবে বিবেচিত হয়।

Mymensingh · 2024

উত্তর

ঠাট্টার সম্পর্ককে শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি।

উত্তর

অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে, তার জীবনের কোনো সিদ্ধান্ত সে মামাকে ছাড়া নিতে পারে না বলে। 'অপরিচিতা' গল্পে অনুপম শিক্ষিত হলেও একজন ব্যক্তিত্বহীন' যুবক। সেকরা দিয়ে কনের গহনা যাচাই করার হীন কাজেও সে মামার বিরোধিতা করতে পারেনি। অনুপমের মামাই তাদের সংসারে সর্বেসর্বা। মামার মতামতের বাইরে তার কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অনেক বড় ঘর থেকে অনুপমের সম্বন্ধ এলেও মামার বিশেষ মত থাকার কারণে সেসব সম্বন্ধ ফিরিয়ে দেওয়া হয়। এভাবে প্রতিটি ক্ষেত্রেই মামা অনুপমের জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন। এসব কারণে অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে।

উত্তর

উদ্দীপকের মেহরাবের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে। যথার্থ মূল্যবোধ ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কখনোই সমাজের কোনো অসংগতি ও অন্যায়কে মেনে নিতে পারে না। আর যারা এগুলো মেনে নেয় তারা মূলত ব্যক্তিত্বহীন ও কাপুরুষ মানুষের প্রতিনিধি। উদ্দীপকের মেহরাব তার বিয়েতে তার চাচা দুলু মোটা অংকের টাকা যৌতুক হিসেবে দাবি করলেও তার কোনো প্রতিবাদ করেনি। ফলে বিয়ের আসরে যৌতুকের বিষয়টি জানার পর কনে রুনু মেহরাবকে বিয়ে করতে রাজি হয়নি। এভাবে মেহরাব সমাজের চোখে একাধারে ব্যক্তিত্বহীন ও যৌতুক প্রথার সমার্থক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে 'অপরিচিতা' গল্পের অনুপমও তার বিয়েতে ব্যক্তিত্বহীন মানুষের পরিচয় দিয়েছে। কনেপক্ষের গহনা পরীক্ষা করার মতো জঘন্য কাজ তার মামা করতে চাইলেও সে তার প্রতিবাদ করেনি। ফলে এমন ব্যক্তিত্বহীন পুরুষের কাছে কনের পিতা শম্ভুনাথ মেয়ের বিয়ে না দিয়ে বরযাত্রীকে বিদায় করে দেন। এভাবেই অনুপম বিয়ের আসর থেকে অপমানিত ও লাঞ্ছিত হয়। এভাবে উদ্দীপকের মেহরাবের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উদ্দীপকের রুনু 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়েও সাহসী ও প্রতিবাদী।"- মন্তব্যটি যথার্থ। আমাদের সমাজে নারীদেরকে অনেক দিক দিয়ে অবমূল্যায়ন করা হয়। বিশেষত বিয়ের ক্ষেত্রে বরপক্ষ কনেপক্ষের কাছে মোটা অংকের যৌতুক দাবি করে। তবে কিছু সাহসী নারী এসব অন্যায় মুখ বুজে সহ্য না করে প্রতিবাদী হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যায়। উদ্দীপকের রুনু সুন্দরী ও উচ্চশিক্ষিতা হয়েও পরিবারের চাপে সে নিম্ন মধ্যবিত্ত, চাকরিরত মেহরাবের সঙ্গে বিয়েতে সম্মত হয়। বিয়েতে বরের চাচা দুলু হঠাৎ মোটা অংকের টাকা যৌতুক দাবি করলে বিয়ের আসর থেকে রুনু প্রতিবাদ করে এবং মেহরাবকে বিয়ে করতে রাজি না হয়ে বিয়ে ভেঙে দেয়। 'অপরিচিতা' গল্পের কল্যাণীর মধ্যেও রুনুর মতো প্রতিবাদ লক্ষ করা যায়। তবে এক্ষেত্রে রুনু কল্যাণীর চেয়ে এক ধাপ এগিয়ে। কেননা উদ্দীপকের রুনু নিজে থেকেই যৌতুকের এই অন্যায় সিদ্ধান্তকে মেনে না নিয়ে মেহরাবকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে আসে যা একজন নারীর পক্ষে খুবই কঠিন। অন্যদিকে কল্যাণী কেবল তার বাবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনুপমকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে যায়। 'অপরিচিতা' গল্পের কল্যাণী তার বাবার মতামতের ভিত্তিতে অনুপমকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে যায়। অন্যদিকে উদ্দীপকের রুনু তার বিয়েতে বরপক্ষের যৌতুকের কথা জানতে পেরে বিয়ের আসর থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজের বিয়েটা ভেঙে দেয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাMymensingh
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।