"তার পরে বুঝিলাম, মাতৃভূমি আছে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: "তার পরে বুঝিলাম, মাতৃভূমি আছে।"- কথাটি অনুপম কল্যাণীর নারীশিক্ষার ব্রত গ্রহণ সম্পর্কে বলেছে। 'অপরিচিতা' গল্পে বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে কল্যাণী বিয়ে না করার পণ করে। তার এই প্রতিজ্ঞা থেকে কেউ তাকে টলাতে পারেনি। দেশের কল্যাণে সে জাগতিক মোহ ত্যাগ করে মেয়েদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করে। এটাই তার মাতৃ-আজ্ঞা তথা মাতৃভূমির সেবা। মাকে নিয়ে ট্রেনে যাওয়ার সময় অনুপম প্রথম কল্যাণীকে দেখে। অনেকদিন পর কল্যাণীকে খুঁজে পেয়ে অনুপম কল্যাণীকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয়। কল্যাণী সেই প্রস্তাবে রাজি না হয়ে না হয়ে তার মাতৃ-আজ্ঞার কথা বলে। আসলে কল্যাণী দেশমাতার নারীদের শিক্ষিত করবে বলে আর বিয়ে করতে রাজি নয়। নারীশিক্ষার মাধ্যমে কল্যাণী যে দেশসেবার ব্রত গ্রহণ করেছে সেটি বুঝেই অনুপম প্রশ্নোক্ত কথাটি বলে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"তার পরে বুঝিলাম, মাতৃভূমি আছে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর