শেয়ারFacebookWhatsApp

অনুপমের বাড়ি কোথায়?

উত্তর: অনুপমের বাড়ি কলকাতায়।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

অনুপমের বাড়ি কোথায়?

উদ্দীপক

মা-বোনের কথা শুনে সমর অকারণে সন্দেহ এবং পরে অত্যাচার শুরু করে লক্ষ্মীমন্ত সুন্দরী বউ শ্যামলীকে। তাকে গেঁয়ো, আনকালচার্ড, অপদার্থ ও অযোগ্য বউ হিসেবে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে বারবার। এমনকি সমরের খাবারে বিষ মিশিয়েছে শ্যামলী বলে রব তোলে সমরের বোন। শ্যামলীর কথা উপেক্ষা করে সেই খাবার না খেয়ে ডাক্তার এনে খাবার পরীক্ষা করায় সমর। এবার শ্যামলী কোনো প্রতিবাদ না করে ঘর ছাড়ে। সমর যেন হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু অল্পদিনের মধ্যেই সমর একটা শূন্যতা অনুভব করতে থাকে। দুই মাস পর মা-বোনকে না জানিয়ে শ্যামলীকে ফিরিয়ে আনতে যায় সমর। সেখানে গিয়ে শুনতে পায়, এক মাস আগে শ্যামলী গার্মেন্টসে চাকরি নিয়ে ঢাকায় চলে গেছে। সমরও সেদিনই ঢাকায় চলে যায়।

Jessore · 2024

উত্তর

অনুপমের বাড়ি কলকাতায়।

উত্তর

"কই. কিছুই তো হয়নি বাবা।"- উক্তিটিতে বিয়ে ভেঙে যাওয়ায় কল্যাণীর মনের অবস্থা প্রসঙ্গে অনুপমের কল্পিত চিন্তা প্রকাশ পেয়েছে। অপরিচিতা' গল্পে অনুপমের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণীর নাকি বেশ ভালো পাত্র জুটেছিল। অথচ সে বিয়ে করবে না বলে পণ করেছে। এই কথা শুনে অনুপম মনে মনে খুশি হয়। এ বিষয় নিয়ে সে ভাবে, কল্যাণী হয়তো তার বিরহেই এমন, সিদ্ধান্ত নিয়েছে। তখন অনুপম তার শূন্যতায় ক্রন্দনরত কল্যাণীর রূপ কল্পনা করে। আর অনুপমের কল্পনাতেই কল্যাণী তার মানসিক অবস্থা সম্পর্কে নিজ বাবার প্রশ্নের জবাবে প্রশ্নোক্ত উত্তর প্রদান করে।

উত্তর

উদ্দীপকের সমরের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের আংশিক সাদৃশ্য রয়েছে। সঠিক সময়ে সঠিক কাজটি করার সৌভাগ্য অনেকেরই হয় না। এ কারণে অনেক সময় নিজের কাছের মানুষও দূরে চলে যায়। তবে কেউ কেউ তা বুঝতে পেরে নিজের ভুল সংশোধন করার প্রয়াস চালায়। উদ্দীপকে উল্লিখিত সমর অন্যের কথায় স্ত্রী শ্যামলীকে অবিশ্বাস করে। তাঁর খাবারে বিষ মেশানোর সন্দেহে তা পরীক্ষাও করায়। এই যন্ত্রণায় কোনো প্রতিবাদ না করেই ঘর ছাড়ে শ্যামলী। ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেয় সে। প্রথমে সমর এতে হাঁপ ছেড়ে বাঁচলেও অল্পদিনেই শ্যামলীর শূন্যতা অনুভব করে তার উদ্দেশ্যে ঢাকায় চলে যায়। অন্যদিকে 'অপরিচিতা' গল্পের অনুপমকে ভালো-মন্দ কোনো ভূমিকাই গ্রহণ করতে দেখা যায় না। কল্যাণী ও তার পরিবারের প্রতি করা অপমানে সে কাপুরুষের মতো চুপ করে থাকে। তবে বিয়ে ভেঙে যাওয়ার পরও তাকে কল্যাণীর কথা ভাবতে দেখা যায়। এমনকি শেষ পর্যন্ত কল্যাণী বিয়েতে রাজি না হলেও অনুপম তার পাশেই জায়গা করে নিয়েছে। তার পাশেই থাকতে চেয়েছে। আর কেবল এই দিকটিতেই উদ্দীপকের সমরের সঙ্গে গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে।

উত্তর

নারীর প্রতি অবমাননার মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশের অংশে উদ্দীপকটির রিয়য়বস্তু 'অপরিচিতা' গল্পের প্রতিনিধিত্ব করে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা নতুন কোনো বিষয় নয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবহেলা ও অবমাননার শিকার হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সারীরা এই অবস্থা থেকে তাদের উত্তরণের প্রচেষ্টা চালায়। উদ্দীপকে উল্লিখিত শ্যামলী তার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয়েছে। শেষ পর্যন্ত তাদের চরম অবমাননা সহ্য করতে না পেরে শ্যামলী ঘর ছাড়তে বাধ্য হয়। সে গার্মেন্টসে চাকরি নিয়ে স্বনির্ভর হয়। নতুনরূপে তার আত্মপ্রকাশ ঘটে। এ বিষয়টিতে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর ক্ষেত্রেও কিছুটা মিল পাওয়া যায়। 'অপরিচিতা' গল্পের কল্যাণী যৌতুকের কারণে চরম অবমাননার শিকার হয়েছে। এর প্রতিবাদস্বরূপ কল্যাণীর পিতা মেয়ের বিয়ে ভেঙে দেন। পরবর্তী সময়ে নতুন রূপে কল্যাণীরও আত্মপ্রকাশ ঘটে। 'অপরিচিতা' গল্পে অনুপমের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণী বিয়ে না করে দেশের কল্যাণ কাজ করার পণ করে এবং সে কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়ে অসামান্য হয়ে ওঠে। প্রথমত অবমাননার শিকার হয়ে পরবর্তী সময়ে অবমানিত জীবনের লাঞ্ছনা ঘুচিয়ে আপন ভিতকে মজবুত করে শ্যামলী ও কল্যাণী। তাই বলা যায়, উদ্দীপকটির বিষয়বস্তু 'অপরিচিতা' গল্পের নারীর অবমাননা ও উত্তরণের দিকটির প্রতিনিধিত্ব করে।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।