শেয়ারFacebookWhatsApp

"তবে আপনাদের গাড়ি বলিয়া দিই"- উক্তিটি কাকে উদ্দেশ্য করে কেন করা হয়েছে?

উত্তর: "তবে আপনাদের গাড়ি বলিয়া দিই"-' কথাটি শম্ভুনাথ সেন বলেছেন অনুপমের মামাকে উদেশ্য করে তার হীন মানসিকতার জন্য। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বিয়ের গহনা পরখ করে দেখার জন্য অনুপমের মামা সেকরা নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন এবং গহনা পরীক্ষা করে দেখেন। মেয়ের বিয়েতে বাবা বেশি খাদ মেশানো সোনা দেবেন বা মেয়ের বিয়ের গহনায় ফাঁকি দেবেন এমন ধারণা যারা পোষণ করে শম্ভুনাথ সেন তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তিনি কৌশলে বরপক্ষকে খাওয়ানো শেষ করেন। তারপর তাদের বিদায় দেওয়ার জন্য তিনি সেন অনুপমের মামাকে প্রশ্নোক্ত কথাটি বলেন।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

"তবে আপনাদের গাড়ি বলিয়া দিই"- উক্তিটি কাকে উদ্দেশ্য করে কেন করা হয়েছে?

উদ্দীপক

জান তোমরা? যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাদের মধ্যে একজন। আর, আমিও তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করিয়া মাসিকপত্রে প্রবন্ধ লিখিয়াছি। বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনি লিখিতে হইবে সে কথা কে জানিত।

Barisal · 2024

উত্তর

বরযাত্রীর দল দক্ষযজ্ঞের পালা সেরে বের হয়ে গেল।

উত্তর

"তবে আপনাদের গাড়ি বলিয়া দিই"-' কথাটি শম্ভুনাথ সেন বলেছেন অনুপমের মামাকে উদেশ্য করে তার হীন মানসিকতার জন্য। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বিয়ের গহনা পরখ করে দেখার জন্য অনুপমের মামা সেকরা নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন এবং গহনা পরীক্ষা করে দেখেন। মেয়ের বিয়েতে বাবা বেশি খাদ মেশানো সোনা দেবেন বা মেয়ের বিয়ের গহনায় ফাঁকি দেবেন এমন ধারণা যারা পোষণ করে শম্ভুনাথ সেন তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তিনি কৌশলে বরপক্ষকে খাওয়ানো শেষ করেন। তারপর তাদের বিদায় দেওয়ার জন্য তিনি সেন অনুপমের মামাকে প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

উদ্দীপকের কথকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে। যথার্থ মূল্যবোধসম্পন্ন মানুষ কখনোই অসংগতিকে মেনে নিতে পারেন না। যদি বলিষ্ঠ ব্যক্তিত্বের কেউ হন তবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি তিনি ব্যক্তিত্বহীন, হন তাহলে তার জীবন হয়ে পড়ে দুর্বিষহ ও হতাশাগ্রস্ত। উদ্দীপকের কথক বলছেন যে, অযোধ্যার লোকেরা যেদিন সীতাকে বিসর্জন দেওয়ার দাবি করেছিল সেদিন তাদের মধ্যে তিনিও ছিলেন। সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যারা গান করে আসছে তাদের মধ্যে তিনিও একজন। আবার তিনি লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করে মাসিকপত্রে প্রবন্ধও লিখেছেন। অন্যদিকে 'অপরিচিতা' গল্পের অনুপম একজন ব্যক্তিত্বহীন মানুষ। সে তার মা ও মামার সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। নিজের বিয়েতে তার মামার অন্যায়ভাবে সেকরা ডেকে কনেপক্ষের সোনা পরখ করিয়ে দেখার মতো অন্যায় সিদ্ধান্তেও সে কোনো প্রতিবাদ করেনি। এভাবে উদ্দীপকের কথকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উদ্দীপকের কথক এবং 'অপরিচিতা' গল্পের অনুপম স্বীয় ব্যক্তিত্ববোধের জায়গা থেকে সংশ্লিষ্ট প্রতিবাদ করলে দুজনের জীবনই সুন্দর হতে পারত।”- মন্তব্যটি যথার্থ। একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ সৎ সাহস ও উন্নত মানসিকতার হয়ে থাকে। সে কখনো কোনো অন্যায় আচরণ ও অসংগতিকে মাথা পেতে সহ্য করে না। বরং সাহস দিয়ে এগুলোর প্রতিবাদ করে। ফলে সে কখনোই আত্মদ্বন্দ্বে ভোগে না, হতাশাগ্রস্ত হয় না। ফলে তার জীবন হয় সুন্দর ও সম্ভাবনাময়। উদ্দীপকের কথক, অযোধ্যার লোকদের অন্যায় দাবি সীতাকে বিসর্জনের বিষয়টি সমর্থন করেছেন। এটি অন্যায় জেনেও এর পক্ষে তিনি গান করেছেন। প্রবন্ধ লিখেছেন। ফলে এর পরিণতি স্বরূপ তাকে বুকের রক্ত দিয়ে সীতা বিসর্জনের কাহিনি লিখতে হয়েছে। অথচ তিনি যদি নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে প্রথমেই সীতা বিসর্জনের প্রতিবাদ করতেন তাহলে শেষে তার এমন পরিণতি হতো না। 'অপরিচিতা' গল্পের অনুপমের মাঝেও একই পরিণতি লক্ষ করা যায়। অনুপমও একজন ব্যক্তিত্বহীন পুরুষের মতো তার লোভী মামার সকল অন্যায় সিদ্ধান্ত মেনে নিয়েছে। নিজের বিয়েতে মামা কনেপক্ষের সোনা পরীক্ষা করে দেখার জন্য সেকরা আনলেও অনুপম তার প্রতিবাদ করেনি। ফলে বিয়েবাড়ি থেকে তাকে অপমানিত হয়ে বিয়ে না করেই ফিরে আসতে হয়। 'অপরিচিতা' গল্পের অনুপম যদি ব্যক্তিত্ববোধের জায়গা থেকে মামার অন্যায় আচরণে প্রতিবাদ করত তাহলে বিয়েবাড়ি থেকে তাকে এভাবে অপমানিত হতে হতো না, কল্যাণীকে বিয়ে করে সে সুখে-শান্তিতে জীবন কাটাতে পারত। আবার উদ্দীপকের কথকও যদি ব্যক্তিত্বের জায়গা থেকে প্রতিবাদ করতেন তাহলে তারও এমন করুণ পরিণতি হতো না। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।