শেয়ারFacebookWhatsApp

বেহাই সম্প্রদায়ের কী থাকা দোষের?

উত্তর: বেহাই সম্প্রদায়ের তেজ থাকা দোষের।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

বেহাই সম্প্রদায়ের কী থাকা দোষের?

উদ্দীপক

তার বড় মেয়ে যুঁথিকার বিয়ে না হলে অন্য দু'মেয়েরও বিয়ে হবে না- এমন মনে হলেই রায়হান সাহেব অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সম্প্রতি যুথিকা ক্যান্সার চিকিৎসার ওপর গবেষণার জন্য জার্মান সরকারের বৃত্তি লাভ করায় বাড়িতে পাত্রের হাট বসে গেছে। কিন্তু যুথিকার একটাই কথা- দেশের কল্যাণ আমার প্রধান লক্ষ্য। বিয়ের কথা এখন একদমই ভাবছি না।

Chittagong · 2024

উত্তর

বেহাই সম্প্রদায়ের তেজ থাকা দোষের।

উত্তর

"নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই।"- এ কথা বলতে পরিবারের সঙ্গে অনুপমের সম্পর্কের অবনতির দিকটিকে বোঝানো হয়েছে। বিয়ে ভেঙে যাওয়ার কিছুকাল পর অনুপম তার মাকে নিয়ে তীর্থ যাত্রার উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাক্রমে তারা একই কামরায় সিট পায়। তখন সে কল্যাণীকে দেখতে পায়। এই ঘটনা অনুপমের মনে গভীর রেখাপাত করে। আর তাই মা ও মামার মতামতকে অগ্রাহ্য করে সে কানপুরে কল্যাণীর বাবার কাছে যায়। এই ঘটনায় মামার সঙ্গে তার সম্পর্ক, নষ্ট হলেও একমাত্র ছেলে বলে মা তার সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারেন না। মায়ের মতামতকে অগ্রাহ্য করে অনুপমের কানপুরে কল্যাণীদের কাছে থেকে যাওয়ার প্রসঙ্গে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

বিয়ে করতে না চাওয়া এবং দেশ সেবার পণ গ্রহণের দিক থেকে উদ্দীপকের যুঁথিকার সঙ্গে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য রয়েছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে, যাদের দেশাত্মবোধ অত্যন্ত প্রবল। সংগত কারণেই এ ধরনের ব্যক্তিবর্গ দেশ ও দশের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধই তাদের এমন অবস্থানের কারণ। উদ্দীপকে যুঁথিকা নামের এক মেধাবী তরুণীর কথা বলা হয়েছে। সম্প্রতি ক্যান্সার গবেষণার জন্য জার্মান সরকারের বৃত্তি লাভ করায় বিভিন্ন জায়গা থেকে তার বিয়ের জন্য প্রস্তাব আসে। এমতাবস্থায় যুঁথির বাবা তার বিয়ের কথা ভাবলেও দেশ সেবাকে প্রাধান্য দিয়ে এ সময় সে বিয়ে করতে অপারগতা জানায়। একইভাবে, বিয়ে ভেঙে যাওয়ার পর 'অপরিচিতা' গল্পের কল্যাণীও বিয়ের চিন্তা ত্যাগ করে নারীদের শিক্ষিত করে তোলার মাধ্যমে দেশসেবার পণ করে। এ কারণেই সে অনুপমকে ফিরিয়ে দেয়, যা উদ্দীপকের যুথিকার মনোভাবকেই তুলে ধরে। এসব দিক থেকে তাদের চরিত্রের সাদৃশ্য প্রতীয়মান হয়।

উত্তর

"উদ্দীপকেও 'অপরিচিতা' গল্পের অনুরূপ নারী স্বাধীনতার বিষয়টি ফুটে উঠেছে।"- উক্তিটি যথার্থ। এক সময় এ দেশের নারীদের মত প্রকাশের তেমন স্বাধীনতা ছিল না। সেসময় সমাজের সর্বত্রই তারা ছিল অবহেলা ও বঞ্চনার শিকার। তবে কালের বিবর্তনে আজ নারীরা অনেকটাই স্বাধীন। স্পষ্টভাবে নিজেদের মতামত প্রকাশ করা ছাড়াও সমাজের সর্বস্তরে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মামার হীন মানসকিতার কারণে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ভেঙে যায়। বহুদিন পরে সে কল্যাণীকে দেখে তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাকে বিয়ে করতে চায়। তখন কল্যাণী তাকে ক্ষমা করলেও বিয়ে করতে রাজি হয় না। কল্যাণীর এই চেতনার সঙ্গে উদ্দীপকের চেতনাগত সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের যুঁথিকা একজন স্বাধীনচেতা ও আত্মপ্রত্যয়ী নারী। নিজের চেষ্টা ও মেধার গুণে সে লক্ষ্যে পৌঁছেছে। তার চেষ্টার স্বীকৃতি হিসেবে সে ক্যান্সার গবেষণার জন্য জার্মান সরকারের বৃত্তি লাভ করে। শুধু তাই নয়, তার বাবা তাকে বিয়ে দিতে চাইলেও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সে এ সময় বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এমন অবস্থান তার স্বাধীনচেতা মনোভাবকেই তুলে ধরে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীর ক্ষেত্রেও বিষয়টি একইভাবে লক্ষ করা যায়। 'অপরিচিতা' গল্পের অন্যতম প্রধান চরিত্র কল্যাণী। এ গল্পে কল্যাণী একজন আত্মপ্রত্যয়ী ও ব্যক্তিত্বসম্পন্ন নারী। অনুপমের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর সে বিয়ের চিন্তা বাদ দিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করে। পরবর্তী সময়ে অনুপমের অনুরোধ সত্ত্বেও তাকে বিয়ে করতে অস্বীকৃতি: জানিয়েছে, যা উদ্দীপকের যুঁথিকার কর্মকাণ্ডেও প্রকাশ পেয়েছে। এমন আচরণ তাদের দৃঢ়সংকল্প এবং স্বাধীনচেতা মনোভাবকেই তুলে ধরে। এ দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।