"নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই।” বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই।"- এ কথা বলতে পরিবারের সঙ্গে অনুপমের সম্পর্কের অবনতির দিকটিকে বোঝানো হয়েছে। বিয়ে ভেঙে যাওয়ার কিছুকাল পর অনুপম তার মাকে নিয়ে তীর্থ যাত্রার উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাক্রমে তারা একই কামরায় সিট পায়। তখন সে কল্যাণীকে দেখতে পায়। এই ঘটনা অনুপমের মনে গভীর রেখাপাত করে। আর তাই মা ও মামার মতামতকে অগ্রাহ্য করে সে কানপুরে কল্যাণীর বাবার কাছে যায়। এই ঘটনায় মামার সঙ্গে তার সম্পর্ক, নষ্ট হলেও একমাত্র ছেলে বলে মা তার সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারেন না। মায়ের মতামতকে অগ্রাহ্য করে অনুপমের কানপুরে কল্যাণীদের কাছে থেকে যাওয়ার প্রসঙ্গে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই।” বলতে কী বোঝানো হ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর