শেয়ারFacebookWhatsApp

“এটা আপনাদের জিনিস, আপনাদের কাছেই থাক।”- এরূপ মন্তব্যের কারণ কী?

উত্তর: বরপক্ষের হীন মানসিকতার কারণে কৌশলী এবং অপমানসূচক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন । বিয়ের আসরে কন্যা সম্প্রদানের কাজ স্থগিত রেখে বরের মামা সেকরা দিয়ে কন্যার বাবার দেওয়া গহনা যাচাই করার মতো হীন কাজ করেন। সেকরা দ্বিধাহীনভাবে জানায় কনের সমস্ত গহনাই খাঁটি। শুধু একজোড়া এয়ারিং খাদপূর্ণ এবং বিলাতি । সেটি আশীর্বাদের সময় বরের মামা কন্যাকে দিয়েছিলেন। এ কারণে কৌশলে বরপক্ষকে অপমান করতে কনের বাবা সেটি বরের মামাকে ফেরত দেন এবং প্রশ্নোক্ত মন্তব্যটি করেন ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

“এটা আপনাদের জিনিস, আপনাদের কাছেই থাক।”- এরূপ মন্তব্যের কারণ কী?

উদ্দীপক

সবেমাত্র ডাক্তারি পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেছে পরেশ। এর মধ্যেই তার বাবা তাকে না জানিয়ে পাশের গ্রামের সুন্দরী শিক্ষিতা এক মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলেছেন। ঘটকের মাধ্যমে পরেশ জানতে পেরেছে, ঘর সাজিয়ে দেওয়া ছাড়াও বরপক্ষকে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা রয়েছে। সবকিছু জানার পর, কোনো বিনিময় ছাড়াই পরেশ বিয়ের পক্ষে মত দেয় এবং শেষ পর্যন্ত তার কথা সবাই মেনে নেয়।

Comilla · 2022

উত্তর

বিবাহ ভাঙার পর হতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে।

উত্তর

বরপক্ষের হীন মানসিকতার কারণে কৌশলী এবং অপমানসূচক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন । বিয়ের আসরে কন্যা সম্প্রদানের কাজ স্থগিত রেখে বরের মামা সেকরা দিয়ে কন্যার বাবার দেওয়া গহনা যাচাই করার মতো হীন কাজ করেন। সেকরা দ্বিধাহীনভাবে জানায় কনের সমস্ত গহনাই খাঁটি। শুধু একজোড়া এয়ারিং খাদপূর্ণ এবং বিলাতি । সেটি আশীর্বাদের সময় বরের মামা কন্যাকে দিয়েছিলেন। এ কারণে কৌশলে বরপক্ষকে অপমান করতে কনের বাবা সেটি বরের মামাকে ফেরত দেন এবং প্রশ্নোক্ত মন্তব্যটি করেন ।

উত্তর

চারিত্রিক দৃঢ়তার দিক দিয়ে উদ্দীপকের পরেশ 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বিপরীত । 'অপরিচিতা' গল্পে অনুপম চরিত্রটিকে দেখা যায় একজন মেরুদণ্ডহীন তথা ব্যক্তিত্বহীন যুবক হিসেবে। বাবা মারা যাওয়ার পর মামাই তার পরিবারে অভিভাবকের দায়িত্ব পালন করেন। অনুপমের বিয়ের আসরে তার মামা কল্যাণীর বাবার দেওয়া গহনা পরীক্ষার মাধ্যমে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করলেও অনুপম তার কোনো প্রতিবাদ করতে পারে না । উদ্দীপকের ডাক্তারি পাশ করা পরেশের বাবা তার অনুমতি ছাড়াই বিয়ে | ঠিক করে। পরেশ জানতে পারে তার বিয়েতে মোটা অঙ্কের যৌতুক নেওয়া হবে। কিন্তু ব্যক্তিত্বের অধিকারী পরেশ যৌতুক ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তার এ সিদ্ধান্তের প্রতি তার পরিবার সম্মতি না দিয়ে পারে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পরেশ চরিত্রে উন্নত ও দৃঢ় | মানসিকতার পরিচয় পাওয়া যায় । কিন্তু আলোচ্য গল্পে অনুপম পরেশের মতো ব্যক্তিত্বের দৃঢ়তা দেখাতে পারেনি। চারিত্রিক দৃঢ়তার এ দিকটিই তাদের চরিত্রকে দুই বিপরীত মেরুতে দাঁড় করিয়েছে।

উত্তর

অপরিচিতা' গল্পের অনুপমের চারিত্রিক দৃঢ়তা যদি উদ্দীপকের পরেশের মতো হতো তাহলে গল্পের পরিণতি ইতিবাচক হতে পারত । 'অপরিচিতা' গল্পে ধনী পরিবারের ছেলে শিক্ষিত অনুপমের বিয়ে ঠিক হয়েছে । বিয়ের দিন অনুপমের মামা মেয়ের বাবা খাঁটি গহনা দিচ্ছেন কি না, তা পরীক্ষা করার জন্য সেকরাকে সঙ্গে নিয়ে আসেন। কিন্তু ব্যক্তিত্বহীন অনুপম এর প্রতিবাদ করতে পারে না। এতে কল্যাণীর বাবা অপমানিত হয়ে অনুপমের সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জানান । উদ্দীপকে, সচ্ছল পরিবারের শিক্ষিত ডাক্তারি পাশ করা ছেলে পরেশের বিয়ে ঠিক করা হয় পাশের গ্রামের এক সুন্দরী মেয়ের সঙ্গে। গোপনে যৌতুক নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকেরা। কিন্তু পরেশ যৌতুকের কথা জানতে পেরে বেঁকে বসে। সে কোনোরূপ যৌতুক ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সামাজিক ব্যাধি যৌতুকের বিরুদ্ধে এ পদক্ষেপ তার শুভ চিন্তা ও দৃঢ় চরিত্রের পরিচায়ক। আলোচ্য গল্পের অনুপমের মধ্যে এমন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় না । উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পের উভয়স্থানেই বিয়েতে যৌতুকের কথা উঠে এসেছে। কিন্তু উদ্দীপকের পরেশের মধ্যে যৌতুকের বিরুদ্ধে তার দৃঢ়তা লক্ষ করা গেলেও গল্পের অনুপমের মধ্যে তা দেখা যায় না। গল্পের অনুপম যদি উদ্দীপকের পরেশের মতো যৌতুকবিরোধী মানসিকতা ধারণ করত তবে সে তার মামার অন্যায়কে মেনে নিত না। বরং এর প্রতিবাদ করলে কল্যাণী ও তার বাবা বিয়েতে অমত করত না। তাদের হতে পারত সুন্দর | সংসার। কল্যাণীকে বিয়ে না করার ব্রত গ্রহণ করতে হতো না। আর্থিক অবস্থা ভালো ও উভয়েই শিক্ষিত হওয়ায় তাদের জীবনের পরিণতি হতো ইতিবাচক ও সম্ভাবনাময় ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।