শেয়ারFacebookWhatsApp

বিনুদাদা অনুপমের কেমন ভাই?

উত্তর: পিসতুতো ভাই ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

বিনুদাদা অনুপমের কেমন ভাই?

উদ্দীপক

লিটন শীল আর চন্দনা একে অপরের ভালো বন্ধু। ছাত্রজীবন থেকে তাদের মাঝে বেশ সখ্য আর জানা-শোনা। উভয়ই উচ্চশিক্ষিত। চন্দনা এমএ পাস করে স্বল্প বেতনের একটা চাকরি করে। স্বল্প বেতনের জন্য মা-বাবাকে সাথে নিয়ে শহরতলীতে একটা পুরনো ভাড়া বাসায় বাস করে। তার যাপিত জীবন আভিজাত্যের নয়, নিম্ন মধ্যবিত্তের। লিটন শীল সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা বিক্রম শীলের কাছে চন্দনাকে বিয়ে করার কথা জানালে বাবা বিক্রমশীল মেয়েকে এবং মেয়ের পরিবারকে দেখতে চান। মেয়ের পারিবারিক অবস্থা দেখে ফিরে এসে বাবা গম্ভীর কণ্ঠে বলেন, “মেয়ে দেখতে সুন্দর, তবে এ বিয়ে হবে না।” বাবার এরূপ মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি লিটন শীল। কারণ বাল্যকাল থেকেই সে তার বাবার কথার অবাধ্য হয়নি কখনো।

Jessore · 2022

উত্তর

পিসতুতো ভাই ।

উত্তর

বিয়েতে কল্যাণীর যোগ্যতার চেয়ে তার পিতা শম্ভুনাথ কী পরিমাণ পণ দিতে সক্ষম অনুপমের মামার কাছে সেটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। হরিশ অনুপমের মামার কাছে অনুপমের জন্য পাত্রীর সন্ধান দেয়। পাত্রীর কথা জানার চেয়ে মামার কাছে পাত্রীর বাবার বিষয়-সম্পত্তির ব্যাপারে জানার বেশি আগ্রহ দেখা যায়। অর্থাৎ উক্তিটিতে অনুপমের মামার যৌতুকলিপ্সার দিকটি উন্মোচিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও বাঙালি যুবকের ব্যাক্তিত্বহীনতা ও পরিবারের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে নাপারার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'অপরিচিতা' গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের সেই | বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জন করেও ব্যক্তিত্বহীন, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তরুণ বয়সেও সে যেন মায়ের কোলসংলগ্ন শিশু। বিয়েতে তার উপস্থিতিতে যখন যৌতুক প্রদান-সংক্রান্ত অবমাননাকর কারণে কন্যাপক্ষ বিয়ে ভেঙে দেয়, তখন পুরো ঘটনাটিতে তার উপস্থিতি ছিল জড়বস্তুর মতো। মামা এবং মায়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে পুরো ঘটনায় সে কোনো ভূমিকাই রাখতে পারেনি। উদ্দীপকেও আমরা উচ্চশিক্ষিত, আত্মনির্ভরশীল লিটন শীলের ব্যক্তিহীনতার পরিচয় পাই । লিটন শীল ও চন্দনার মধ্যে দীর্ঘদিনের জানাশোনা ও ভালো বন্ধুত্ব থাকা সত্ত্বেও লিটনের বাবা যখন নিম্নমধ্যবিত্ত পরিবারের চন্দনাকে পুত্রবধূ বানাতে অস্বীকৃতি জানায়, লিটন তখন বাধ্য ছেলের মতো বাবার কথা মেনে নেয়। কেননা, বাল্যকাল থেকেই সে কখনো বাবার কথার অবাধ্য হয়নি। তাই সুন্দরী ও চাকরিজীবী হওয়া সত্ত্বেও চন্দনার লিটনের বধূ হওয়া হয় না। 'অপরিচিতা' গল্পের অনুপমের মাঝে উদ্দীপকের লিটন শীলের মতোই ব্যক্তিত্বহীনতা দেখতে পাই। মামার অন্যায় আচরণে সে বাধা দিতে উক্ত ঘটনায় নিজের মতামত দেওয়া, পছন্দকে মূল্যায়ন করা কিংবা পারেনি। হবু শ্বশুরকে সে নীরব দর্শকের মতো অপমানিত হতে দেখেছে। ব্যক্তিতের পরিচয় দিয়ে ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান নেওয়া কোনোটাই তার পক্ষে সম্ভব হয়নি । তাই বলা যায়, উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের উচ্চশিক্ষিত বাঙালি যুবকের ব্যক্তিত্বহীনতা ও পরিবারের গণ্ডি থেকে বাইরে বেরিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

“উদ্দীপকের বিক্রম শীল এবং 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মতো মানুষের হীন মানসিকতার কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল”-উক্তিটি যথার্থ। অনুপমের মামা যৌতুকলোভী চরিত্র। তিনি অনুপমের বিয়ের জন্য এমন একটি জুতসই ঘর খুঁজছিলেন, যেখানে না চাইলেও অনেক টাকা যৌতুক পাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজির পর শম্ভুনাথ সেনের কন্যা কল্যাণীর সাথে মামা অনুপমের বিয়ে ঠিক করেন। বিয়ের দিন মেয়ের বাড়ি থেকে দেওয়া যৌতুকের গহনা নিয়ে অনুপমের মামা হীনমানসিকতার পরিচয় দেন। গহনাগুলো আসল না নকল তা পরীক্ষা করার জন্য, তিনি বিয়েবাড়িতে সেকরাকে সঙ্গে নিয়ে আসেন । উদ্দীপকের বিক্রম শীল তার সরকারি চাকরিজীবী ছেলে লিটন শীলের বধূ হিসেবে চন্দনাকে মেনে নিতে চাননি। চন্দনা ও তার পরিবার নিম্নমধ্যবিত্ত এবং শহরতলিতে একটি পুরোনো ভাড়া বাসায় বসবাস করে। তাই তার কাছে চন্দনার শিক্ষা, চাকরি কিংবা সৌন্দর্য কোনোটাই গুরুত্ব বহন করে না। উদ্দীপকের বিক্রম শীল ও 'অপরিচিতা' গল্পের অনুপমের মামা দুজনেই লোভী ও বৈষয়িক বিষয় সম্পর্কে অতিমাত্রায় সচেতন। চন্দনা উচ্চশিক্ষিত, সুন্দরী এবং লিটনের ভালো বন্ধু হওয়া সত্ত্বেও বিক্রম শীল চন্দনার সাথে লিটনের বিয়ের বিষয়টি এগোতে চাননি। কারণ, চন্দনা নিম্নমধ্যবিত্তের জীবনযাপন করে। অন্যদিকে অনুপমের মামা অনুপমের বিয়ের জন্য একটি জুতসই ঘর খুঁজছিলেন। ধনীর কন্যারা মাথা উঁচু করে কথা বলবে বলে বড়ো ঘরে ভাগিনার বিয়ে দিতে চান না তিনি। যেখানে না চাইলেও অনেক টাকা যৌতুক পাওয়া যাবে এবং কন্যা ও তার পরিবারও তাদের সম্ভ্রম দেখাবে, এমন জায়গাতেই মামা অনুপমকে বিয়ে দিতে চেয়েছিলেন। অর্থাৎ বিয়ে যেন যৌতুক আদায়ের মাধ্যম ছাড়া আর কিছুই না। সুতরাং বলা যায়, বিক্রম শীল ও অনুপমের মামার মতো মানুষের হীনমানসিকতার কারণেই তৎকালীন সমাজে যৌতুক প্রথা মারাত্মক রূপ ধারণ করেছিল।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।