শেয়ারFacebookWhatsApp

তারপর বুঝিলাম, মাতৃভূমি আছে।'— বুঝিয়ে লেখো।

উত্তর: পুনর্বার বিয়েতে রাজি না হওয়ায় কল্যাণী সম্পর্কে আলোচ্য উক্তিটি করেছে অনুপম। অনুপম কানপুরে এসে কল্যাণী ও তার পিতার সামনে হাতজোড় করে, মাথা হেঁট করে ক্ষমা চেয়ে আবার বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কল্যাণী ততদিনে দাম্পত্য জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, সে মনোযোগী হয়েছে দেশমাতৃকার সেবার প্রতি। তাই অনুপমকে ফিরিয়ে দিয়ে সে বলে 'মাতৃ-আজ্ঞা' আছে। অনুপম বুঝতে পারে, মাতৃ-আজ্ঞা মানে মাতৃভূমির জন্য কল্যাণীর উৎসর্গিত প্রাণ। তাই অনুপম বলেছে 'তারপর বুঝিলাম, মাতৃভূমি আছে।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

তারপর বুঝিলাম, মাতৃভূমি আছে।'— বুঝিয়ে লেখো।

উদ্দীপক

হয়তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব যদি ওগো কাঁদে মোর ভীরু ভালোবাসা। জানি তুমি বুঝিবে না তবু তারি ভাষা, তোমারি জীবনে কাঁটা আমি, কেন মিছে ভাবো

Sylhet · 2019

উত্তর

অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক 'সবুজপত্র' পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়।

উত্তর

পুনর্বার বিয়েতে রাজি না হওয়ায় কল্যাণী সম্পর্কে আলোচ্য উক্তিটি করেছে অনুপম। অনুপম কানপুরে এসে কল্যাণী ও তার পিতার সামনে হাতজোড় করে, মাথা হেঁট করে ক্ষমা চেয়ে আবার বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কল্যাণী ততদিনে দাম্পত্য জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, সে মনোযোগী হয়েছে দেশমাতৃকার সেবার প্রতি। তাই অনুপমকে ফিরিয়ে দিয়ে সে বলে 'মাতৃ-আজ্ঞা' আছে। অনুপম বুঝতে পারে, মাতৃ-আজ্ঞা মানে মাতৃভূমির জন্য কল্যাণীর উৎসর্গিত প্রাণ। তাই অনুপম বলেছে 'তারপর বুঝিলাম, মাতৃভূমি আছে।

উত্তর

গল্পে কল্যাণীর প্রতি অনুপমের গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে; যা তাকে উদ্দীপকের কথকের মনোভাবের সাথে সম্পর্কিত করে তুলেছে। 'অপরিচিতা' গল্পের অনুপমের মাঝে ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি আর তাই নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ছিল না। সব কিছুতেই তাকে মামার ওপর নির্ভর করতে হতো। তার এ রকম মনোভাবের জন্যই কল্যাণীকে হারাতে হয়। বিয়ে ভেঙে গেলেও অনুপম কল্যাণীকে ভুলতে পারেনি বরং পরম যত্নে আপন হৃদয়ে স্থান দিয়েছে। উদ্দীপকের কথক তার ভালোবাসার মানুষকে নিজের করে নিতে পারেনি । কথকের মনে গভীর ভালোবাসা সঞ্চারিত থাকলেও তার ভালোবাসার মানুষ তাকে বুঝতে পারে না। কথকের হৃদয়ে গল্পের অনুপমের মতোই দূর থেকে ভালোবাসার কথা ধ্বনিত হয়েছে। কল্যাণীর প্রতি অনুপমের যে দুর্বার আকর্ষণ তারই প্রকাশ আমরা দেখি উদ্দীপকের কথকের মাঝে।

উত্তর

উদ্দীপকে মানসপ্রিয়াকে আপন করে না পাওয়ার বেদনা প্রতিফলিত হলেও 'অপরিচিতা' গল্পের মূলবক্তব্য প্রকাশিত হয়নি বরং আংশিক ভাব প্রতিফলিত হয়েছে। গল্পে যৌতুকপ্রথার চিরবহমান চিত্রের প্রতিফলন থাকলেও কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ ব্যক্তিত্বের কারণে তা নতুন দিকে প্রবাহিত হয়। আর এতে বিয়ে সম্পর্কে বীতশ্রদ্ধ কল্যাণীর জীবনচেতনা পালটে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে তার ব্যক্তিত্বের ছটা ব্যক্তিত্বহীন অনুপমকেও প্রভাবিত করে। কল্যাণীর জীবনবোধের কারণে বাঙালি নারীর সামান্য থেকে অসামান্য হয়ে ওঠার দিকটি পাঠককে আন্দোলিত করে । উদ্দীপকে দেখা যায়, কথক তার ভালোবাসার মানুষকে আপন করে নিতে পারে না। ভালোবাসার মানুষ তাকে ভুল বোঝে। আপন করে নিতে না পারলেও দূর থেকে কথক তাকে ভালোবেসে যায়। মূলত কথকের সুপ্ত ভালোবাসা এখানে প্রকাশিত হয়েছে। দূর থেকে এভাবে ভালোবাসার কথা 'অপরিচিতা' গল্পে বলা হলেও এটি গল্পের একমাত্র দিক নয়। 'অপরিচিতা' গল্পে অনুপমের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিয়ের বিনীত আহ্বান এলেও কল্যাণী সম্মত হয় না। ফলে কাছে পেলেও একান্ত আপন করে প্রিয়াকে না পাওয়ার বেদনায় দগ্ধ হতে হয় অনুপমকে। তবে গল্পে শুধু এ বিষয় আলোচিত হয়নি। সেই সঙ্গে শিক্ষিত হওয়া সত্ত্বেও অনুপমের ব্যক্তিত্বহীনতা, যৌতুকের লোভে মামার বিবেকহীন আচরণ, কন্যার লগ্নভ্রষ্টা হওয়ার পরিস্থিতিতে কল্যাণীর বাবার ঋজু ব্যক্তিত্ব, কল্যাণীর সমাজচেতনা ও আত্মপ্রত্যয়সহ নানা বিষয় উঠে এসেছে। কিন্তু উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের অনেক বিষয়ই উপেক্ষিত 1 এখানে শুধু অনুপমের কল্যাণীকে আপন করে না পাওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। অতএব বলা যায়, “উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের আংশিক ভাব প্রতিফলিত হয়েছে”— উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।