"আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল যেটার রং একেবারেই কালো নয়।” কথাটি কে, কোন প্রসঙ্গে বলেছিল? বর্ণনা কর।
উত্তর: • "আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল যেটার রং একেবারেই কালো নয়।"- কনেপক্ষের বাড়ি থেকে বিতাড়িত হয়ে আসার পর বর অনুপমের মধ্যে যে দুটি ভাবনা প্রবাহিত হয়েছে তা ফুটিয়ে তুলতে অনুপম নিজের সম্পর্কে এ মন্তব্যটি করেছেন। • 'অপরিচিতা' গল্পে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন বরপক্ষের অতিরিক্ত স্বেচ্ছাচারিতার কারণে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন এ বিয়ে ভেঙে দিয়ে বরপক্ষকে ফেরত পাঠায়। পুরুষশাসিত সমাজে পুরুষের প্রতি এই আচরণে অনুপমসহ বরপক্ষের সবাই প্রবল আক্রোশের কালো রঙে ফেটে পড়ে। কিন্তু বর অনুপমের মনের মধ্যে এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরও একটি স্রোত প্রবহমান ছিল। তা হচ্ছে সেই অপরিচিতাকে দেখার এবং তার সান্নিধ্যে যাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে তুলে ধরতে গিয়ে অনুপম প্রশ্নোক্ত মন্তবটি করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল যেটার র…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর