শেয়ারFacebookWhatsApp

"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।"-ব্যাখ্যা কর।

উত্তর: • "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-কথাটি কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন বলেছিলেন অনুপমের মামাকে। • 'অপরিচিতা' গল্পে অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়েতে শম্ভুনাথ সেন মেয়েকে স্বর্ণালংকার দেন। অনুপমের মামা বিয়ের আগেই সেকরা দিয়ে কনের গায়ের গহনা যাচাই করে দেখতে চান তা আসল কি না। অনুপমের মামার এ ধরনের আচরণে শম্ভুনাথ সেন ভীষণ অপমানিত বোধ করেন। গহনা যাচাইয়ের ব্যাপারে পাত্রের নির্লিপ্ততায় তিনি এমন ব্যক্তিত্বহীন ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। অনুপমের মামা এ বিষয়টি ঠাট্টা মনে করেন। এর জবাবে শম্ভুনাথ সেন প্রশ্নোক্ত কথাটি বলেন।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।"-ব্যাখ্যা কর।

উদ্দীপক

কন্যার পিতা রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে-পায়ে ধরিয়া বলিলেন, 'শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।' রায়বাহাদুর বলিলেন, 'টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।' এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল। ইতোমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, 'কেনাবেচা-দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।'

নটরডেম কলেজ · 2025

উত্তর

'স্বয়ংবরা' শব্দের অর্থ- 'যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।'

উত্তর

• "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-কথাটি কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন বলেছিলেন অনুপমের মামাকে। • 'অপরিচিতা' গল্পে অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়েতে শম্ভুনাথ সেন মেয়েকে স্বর্ণালংকার দেন। অনুপমের মামা বিয়ের আগেই সেকরা দিয়ে কনের গায়ের গহনা যাচাই করে দেখতে চান তা আসল কি না। অনুপমের মামার এ ধরনের আচরণে শম্ভুনাথ সেন ভীষণ অপমানিত বোধ করেন। গহনা যাচাইয়ের ব্যাপারে পাত্রের নির্লিপ্ততায় তিনি এমন ব্যক্তিত্বহীন ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। অনুপমের মামা এ বিষয়টি ঠাট্টা মনে করেন। এর জবাবে শম্ভুনাথ সেন প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

• উদ্দীপকের বরের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে। • একজন মূল্যবোধসম্পন্ন মানুষ ব্যক্তিত্ব দ্বারা সামাজিক সমস্যা মোকাবিলা করেন। আর ব্যক্তিত্বহীনরা কাপুরুষের মতো সকল সমস্যা ও অসংগতিকে মুখ বুজে মেনে নেয়। • উদ্দীপকে যৌতুকপ্রথার নির্মম রূপ বর্ণিত হয়েছে। যৌতুকে টাকা না পাওয়ায় রায়বাহাদুর মহাশয় তার ছেলেকে বিবাহ সভায় বসতে দিতে অনিচ্ছুক। এতে কন্যার পিতার হাতে-পায়ে ধরার বিষয়টিতে তিনি কর্ণপাত করেননি। ব্যক্তিত্ববান বর এসব ছলচাতুরীকে মেনে নেয়নি। সে বিয়ে করে বাড়ি ফেরার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। 'অপরিচিতা' গল্পে বর অনুপমের মামা কনের বিয়ের গহনা পরীক্ষা করে দেখার ইচ্ছা প্রকাশ করেন। এতে কনের পিতা শম্ভুনাথ সেন অনুপমকে ডেকে মামার অনৈতিক ইচ্ছার কথা জানালে অনুপম মূর্তিমান ভূমিকায় অবতীর্ণ হয়। শম্ভুনাথ সেন তখন কনের গা থেকে গহনা খুলে এনে তক্তপোশের ওপর মেলে ধরেন। এসময় ব্যক্তিত্বহীন অনুপম নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই বিষয়টি উদ্দীপকের বরের বলিষ্ঠ ব্যক্তিত্বের সাথে বৈসাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপকের ঘটনা 'অপরিচিতা' গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।"- মন্তব্যটি যথার্থ। • যৌতুক একটি সামাজিক ব্যাধি। শিক্ষিত সমাজে এটার প্রভাব কমলেও গ্রামাঞ্চলের অশিক্ষিত সাধারণ মানুষের মনে ও মননে এ কুপ্রথা বাসা বেঁধে আছে। • উদ্দীপকের রায়বাহাদুরের আচরণে যৌতুকের টাকা না পাওয়ার ক্ষোভ প্রকাশ পেয়েছে। কনের বাবা রামসুন্দর মিত্র শত চেষ্টা করেও মেয়ের বিয়ের পণের টাকা জোগাড় করতে না পারায় বিবাহের দিন বরের পিতা রায়বাহাদুরের হাতেপায়ে ধরেছেন। কিন্তু একরোখা রায়বাহাদুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন পণের টাকা হাতে না পেলে বরকে বিবাহ সভায় বসানো হবে না। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা বিয়েতে ধার্য করা গহনা বরকে সভাস্থ করার পূর্বেই যাচাই করে নিতে চান। এতে কনের পিতা শম্ভুনাথ সেন অনুপমকে ডেকে তার সামনে কনের গায়ের সমস্ত গহনা খুলে পরখ করিয়ে দেখান। • 'অপরিচিতা' গল্পে লেখক দেনা-পাওনার কথা উল্লেখ করেছিলেন। গহনা কত 'ভরি হবে এবং কী দামের হবে অনুপমের মামা আগে থেকেই তা ঠিক করিয়ে রেখেছিলেন। বিয়ের পরে কনের বাবা ফাঁকি দিলে তার আর প্রতিকার হবে না ভেবে বরকে সভাস্থ করার আগেই মামা গহনা পরীক্ষা করে দেখার কথা জানান। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের ঘটনা 'অপরিচিতা' গল্পের সামাজিক অসংগতি তথা যৌতুকপ্রথার দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতানটরডেম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।