শেয়ারFacebookWhatsApp

'আমরা যে ধনী, একথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলতে দেন না'- কে, কাকে, কেন ভুলতে দেন না?

উত্তর: • 'আমরা যে ধনী, একথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলতে দেন না'- কথাটি অনুপম তার মাকে উদ্দেশ করে বলেছে। • ধনী কথাটির মধ্যেই একধরনের অহমিকা বোধ রয়েছে। তেমনই রয়েছে অন্যকে তাচ্ছিল্য করার মনোভাব। যারা গরিব থেকে হঠাৎ ধনী হন তারা সাধারণত এমন বৈশিষ্ট্যের হয়ে থাকেন। অনুপমের মায়ের ক্ষেত্রেও দেখা যায় এমনই চিত্র। তিনি গরিব ঘরের মেয়ে, তাই ধনী হওয়ার অহংকার বোধটা তার মধ্যে প্রবল। ফলে তারা যে ধনী এ কথাটি তিনিও ভোলেন না, ছেলে অনুপমকেও ভুলতে দেন না।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

'আমরা যে ধনী, একথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলতে দেন না'- কে, কাকে, …

উদ্দীপক

রাবেয়ার দিনমজুর বাবা যৌতুকের টাকা জোগাড় করতে না পারায় বিয়ে ভেঙে যায় রাবেয়ার। সে সিদ্ধান্ত নেয়, বিয়ে নয়, লেখাপড়া শেষ করে স্বাবলম্বী হবে সে। বাচ্চাদের টিউশন পড়িয়ে লেখাপড়ার খরচ চালিয়ে এমএ পাশ করে রাবেয়া। সে এখন হাই স্কুলের দিদিমণি। সে এখন গ্রামের অসহায় মেয়েদের অনুপ্রেরণা।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

অনুপমের আসল অভিভাবক ছিলেন তার মামা।

উত্তর

• 'আমরা যে ধনী, একথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলতে দেন না'- কথাটি অনুপম তার মাকে উদ্দেশ করে বলেছে। • ধনী কথাটির মধ্যেই একধরনের অহমিকা বোধ রয়েছে। তেমনই রয়েছে অন্যকে তাচ্ছিল্য করার মনোভাব। যারা গরিব থেকে হঠাৎ ধনী হন তারা সাধারণত এমন বৈশিষ্ট্যের হয়ে থাকেন। অনুপমের মায়ের ক্ষেত্রেও দেখা যায় এমনই চিত্র। তিনি গরিব ঘরের মেয়ে, তাই ধনী হওয়ার অহংকার বোধটা তার মধ্যে প্রবল। ফলে তারা যে ধনী এ কথাটি তিনিও ভোলেন না, ছেলে অনুপমকেও ভুলতে দেন না।

উত্তর

• উদ্দীপকের রাবেয়ার শিক্ষা-পরবর্তী কর্মকান্ডের সঙ্গে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর আত্মনির্ভরশীল হয়ে ওঠার সাদৃশ্য রয়েছে। • সমাজের যৌতুক নামক কুপ্রথার শিকার হয়ে অনেক নারীর জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। তবে অনেক নারীই আছে যারা সমাজের এসব কুপ্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজে স্বাবলম্বী হয়ে ওঠে। • উদ্দীপকের রাবেয়ার শিক্ষাপরবর্তী কর্মকাণ্ডের সঙ্গে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে। রাবেয়া একজন অসচ্ছল পরিবারের মেয়ে হওয়ায় যৌতুকের অভাবে বিয়ে ভেঙে যায়। তবে সে মানসিকভাবে ভেঙে না পড়ে বরং নিজে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নেয়। 'অপরিচিতা' গল্পেও দেখা যায়, কল্যাণীর বিয়ে হওয়ার কথা ছিল অনুপমের সাথে। অমানবিক যৌতুকপ্রথার বলি হয়ে তার বিয়ে ভেঙে যায়। তবে কল্যাণী ছিল একজন আত্মমর্যাদাসম্পন্ন ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী নারী। তাই সে নিজে স্বাবলম্বী হয়ে ওঠে এবং দেশসেবার ব্রত নিয়ে নারীশিক্ষায় নিজেকে নিয়োজিত করে। এভাবেই একজন ব্যক্তিত্বসম্পন্ন ও আত্মনির্ভরশীল নারী হিসেবে কল্যাণী ও রাবেয়ার মধ্যে সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

• উদ্দীপকের রাবয়ো 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়ে সিদ্ধান্ত গ্রহণে অধিকতর সাহসী। মন্তব্যটি যথার্থ। • নারীদের নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য স্বাবলম্বী হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নারীদের উচিত নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষায় মনোনিবশে করা। এটি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উন্নতিতে সহায়ক হয়। • উদ্দীপকের রাবেয়া অসচ্ছল পরিবারের মেয়ে। যৌতুকের টাকার অভাবে তার বিয়ে ভেঙে যায়। যৌতুক নামক সামাজিক ব্যাধির কারণে তার জীবনে নেমে আসে দুঃসহ অবস্থা। রাবেয়া আত্মপ্রত্যয়ী হয়ে ঘুরে দাঁড়ায়। পড়াশোনা করে স্বাবলম্বী হয়ে স্কুল শিক্ষক হয় এবং অসহায় মেয়েদের অনুপ্রেরণায় পরিণত হয়। 'অপরিচিতা' গল্পের কল্যাণীর ক্ষেত্রেও দেখা যায় একই চিত্র। কল্যাণীও যৌতুকপ্রথার নির্মম বলির শিকার। তবে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী কল্যাণী দেশচেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীশিক্ষার ব্রত গ্রহণ করে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীকে দেখা যায়, সে বিয়ের সময় যৌতুক নিয়ে কথা হলে একা নয়, বাবার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে। • উদ্দীপকের রাবেয়ার সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর স্বাবলম্বী ও দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশের দিক থেকে মিল থাকলেও রাবেয়া একটু বেশি সাহসী। কল্যাণী নারীশিক্ষার ব্রত নেয় তবে উচ্চশিক্ষা গ্রহণ করা, নিজে পরিশ্রম করে পড়াশোনা করা এসব কল্যাণীর মধ্যে অনুপস্থিত। অন্যদিকে উদ্দীপকের রাবেয়া বিয়ে ভেঙে গেলে নিজেই টিউশন করিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে। গ্রামের অসহায় মেয়েরা রাবেয়ার এই সাহসী উদ্যোগে অনুপ্রেরণা পায়। রাবেয়ার কাছ থেকে শিক্ষা নেয় কীভাবে জীবনযুদ্ধে থেমে না গিয়ে সামনে এগোতে হয়। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।