শেয়ারFacebookWhatsApp

"অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া"-বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: • "অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া।"-কথাটির মধ্য দিয়ে অনুপমের মনোভাবনার প্রকাশ ঘটেছে। • স্টেশনে অনুপম একটি নারী কণ্ঠস্বর শুনতে পায়। সেই কণ্ঠস্বর তার কাছে সত্য, সুন্দর ও চিরচেনা মনে হয়। কিন্তু কণ্ঠস্বরের মেয়েটি তার অচেনা। এই চেনা-অচেনার দ্বন্দ্বে অনুপমের মধ্যে প্রশ্নোক্ত কথাটির উদয় হয়। তার মনে হয়; জগতে না চেনার মধ্যে একটা কুয়াশা থাকে মাত্র। সেই কুয়াশা ছিন্ন হলেই চেনার আর অন্ত থাকে না।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

"অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া"-বলতে কী বোঝানো হয়…

উদ্দীপক

হয়তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। যদি ওগো কাঁদে মোর ভীরু ভালোবাসা, জানি তুমি বুঝিবে না তবু তারি ভাষা, তোমারি জীবনে কাঁটা আমি, কেন মিছে ভাবো।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

• 'অপরিচিতা' গল্পটি প্রথম 'সবুজপত্র' পত্রিকার কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়।

উত্তর

• "অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া।"-কথাটির মধ্য দিয়ে অনুপমের মনোভাবনার প্রকাশ ঘটেছে। • স্টেশনে অনুপম একটি নারী কণ্ঠস্বর শুনতে পায়। সেই কণ্ঠস্বর তার কাছে সত্য, সুন্দর ও চিরচেনা মনে হয়। কিন্তু কণ্ঠস্বরের মেয়েটি তার অচেনা। এই চেনা-অচেনার দ্বন্দ্বে অনুপমের মধ্যে প্রশ্নোক্ত কথাটির উদয় হয়। তার মনে হয়; জগতে না চেনার মধ্যে একটা কুয়াশা থাকে মাত্র। সেই কুয়াশা ছিন্ন হলেই চেনার আর অন্ত থাকে না।

উত্তর

• উদ্দীপকের কথকের মনের ভাব 'অপরিচিতা' গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে পুরোপুরি সম্পর্কিত। • মানুষের মন বড় বিচিত্র। একসময় যাকে অবহেলা করা হয় সময়ের বিবর্তনে তার প্রতিই আবার অনুরাগ জন্মে। তখন হয়তো আর সময় থাকে না। তবু কেউ কেউ তাকে ঘিরেই স্বপ্ন রচনা করতে চায়, আবেগে আপ্লুত হয়। • উদ্দীপকের কথক যাকে ভালোবাসে, তাকে পাবে কিনা সন্দেহ। তারপরও সে দূর থেকে হলেও ভালোবেসে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। প্রিয় মানুষটি যদি সেই ভালোবাসার ভাষা নাও বোঝে তবু তাকে সে প্রতিদান ছাড়াই ভালোবেসে যাবে। এ ভাবটি 'অপরিচিতা' গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে সম্পর্কযুক্ত। অনুপম কল্যাণীকে বিয়ে করতে গিয়েও যৌতুকের কারণে সেই বিয়ে ভেঙে যায়। তখন সে কল্যাণীকে সেভাবে অনুভব করতে না পারলেও সময়ের বিবর্তনে তার ভাবান্তর ঘটে। অপ্রত্যাশিতভাবে কল্যাণীর সঙ্গে দেখা হওয়ার পর থেকে তাকে ভালোবাসতে শুরু করে। তাকে বিয়ে করতে চায়। কল্যাণী তাতে রাজি না হলেও অনুপম ফিরে আসে না। তার ব্রতের সাথি হয়ে তাকে দূর থেকে ভালোবেসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ থেকে বলা যায়, উদ্দীপকের কথকের মনের ভাব গল্পের অনুপমের মনোভাবের সঙ্গে এভাবে সম্পর্কিত।

উত্তর

• "উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূলভাবটিই প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি পুরোপুরি সত্য। • পরিবেশ-পরিস্থিতিকে নিজের যোগ্যতাবলে অনুকূলে আনতে না পারলে জীবনভর অনুশোচনায় ভুগে মরতে হয়। তাই সঠিক সময়ে ব্যক্তিত্বের জাগরণ না ঘটলে জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়ে পড়ে। • উদ্দীপকে প্রিয় মানুষটিকে না পাওয়ার বেদনা এবং তাকে কোনো প্রতিদান ছাড়াই ভালোবেসে যাওয়ার কথা বলা হয়েছে। তাকে যেন জীবনের কাঁটা না ভাবে- সেই বিষয়ে অনুরোধ করা হয়েছে। এই বিষয়টি 'অপরিচিতা' গল্পের মূলভাবকে প্রতিফলিত করে। অনুপমের মনের যে পরিবর্তন ঘটে এবং কল্যাণীর প্রতি তার যে মনোভাব সৃষ্টি হয়-উদ্দীপকটি সেই বিষয়কে নির্দেশ করে। এটিই আলোচ্য গল্পের মূলভাব। • 'অপরিচিতা' গল্পে একজন ব্যক্তিত্বহীন যুবকের মনস্তাপ, তার অনুশোচনা এবং তার আত্মবিবৃতির সূত্র ধরে কল্যাণী নামের এক নারীর অসামান্য হয়ে ওঠার কাহিনি বর্ণিত হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে এ গল্পে কল্যাণীকে পাওয়ার জন্য অনুপমের আকুলতাই মূল দিক হিসেবে ধরা দিয়েছে, যা উদ্দীপকেরও মূল সুর। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতারাজশাহী কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।