শেয়ারFacebookWhatsApp

'গণ্ডুষ' শব্দের অর্থ কী?

উত্তর: • 'গণ্ডুষ' শব্দের অর্থ একমুখ বা এককোষ জল।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

'গণ্ডুষ' শব্দের অর্থ কী?

উদ্দীপক

সাহিত্যের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত লেখকের অভিপ্রেত উদ্দেশ্যের সংঘবদ্ধ রূপই হচ্ছে নামকরণ। সাধারণত নামকরণ হয় চরিত্রমূলক বা ব্যঞ্জনামূলক। চরিত্রমূলক নামকরণের ক্ষেত্রে কোনো উদ্দিষ্ট চরিত্রের বিবর্তনের মধ্য দিয়ে লেখক তার বক্তব্যকে প্রকাশ করে থাকেন। ব্যঞ্জনামূলক নামকরণের ক্ষেত্রে ঘটনা বা কাহিনি মুখ্য হয়ে থাকে। নানাদিক থেকে তার অর্থ পাওয়া যায়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

• 'গণ্ডুষ' শব্দের অর্থ একমুখ বা এককোষ জল।

উত্তর

• "মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর।"- উক্তিটি দ্বারা অনুপমের মামার হিসেবি ও অনুসন্ধিৎসু মানসিকতাকে তুলে ধরা হয়েছে। • অনুপমদের সংসারে তার মামাই সর্বেসর্বা। তিনি কখনো ঠকতে রাজি নন। অনুপমের বিয়ের ক্ষেত্রে তার মতামতই সর্বশেষ কথা। অনুপমের অনুরোধে হরিশ মামার কাছে কল্যাণীর কথা উপস্থাপন করে। তবে মামা মেয়ের চেয়ে তার বাবার খবরটাই বেশি জানতে চান, সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যৌতুকের যাবতীয় দাবি বা চাহিদা তো তাকেই মেটাতে হবে। তাই তিনি এমন বেয়াই চান, যার টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করবে না। প্রশ্নোক্ত উক্তিটিতে অনুপমের মামার মানসিকতার এ পরিচয়টিই তুলে ধরা হয়েছে।

উত্তর

• 'অপরিচিতা' গল্পের শীর্ষ মুহূর্তটি হচ্ছে অনুপম ও কল্যাণীর বিয়ে উপলক্ষ্যে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি জানানোর মুহূর্তটি। যা শুনে বরযাত্রীরা দক্ষযজ্ঞের পালা শেষ করে চলে গিয়েছিল। • বিয়ের ক্ষেত্রে যৌতুক সামাজিক অশান্তির মূল কারণ। যৌতুকলোভীরা অর্থের পরিমাণে নারীকে মূল্যায়ন করে। তাদের প্রতি মানবিক মর্যাদা দেখায় না। যৌতুক বা পণপ্রথা একটি সামাজিক ব্যাধি। • 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে ভেঙে যায় পাত্র অনুপমের নির্লিপ্ততা আর তার মামার যৌতুকলোভী মানসিকতার কারণে। বিয়ের আসরে কনের গা থেকে গহনা খুলে এনে সেকরা দিয়ে পরীক্ষা করানো এবং মামার আচরণে অনুপমের চুপ থাকার কারণে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন মর্মাহত হন। বাবার এ অপমানে কল্যাণী সারা জীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেয়; দেশসেবার ব্রতে নিজেকে নিয়োজিত করে। অন্যদিকে হরিশের কাছে কথা শুনেই অনুপম যাকে পছন্দ করেছিল সে ওই দেওয়ালের আড়ালেই রয়ে গেল বলে তার চিত্ত ব্যাকুল হয়ে উঠল। ওই বিষয়টি উদ্দীপকের নামকরণের বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। কারণ এ গল্পের নামকরণ 'অপরিচিতা' হওয়ার ক্ষেত্রে ঘটনা বা কাহিনি মুখ্য হওয়ার বিষয়টি নির্দেশ করেছে। তারপর ট্রেনে যাত্রাপথে দেখা হওয়ার পর অনুপম কল্যাণীর পরিচয় পেয়ে গভীর আকর্ষণ অনুভব করে। তখন তার সহজ গতি, নির্মল দীপ্তি, অপূর্ব শুচিতা দেখে অনুপম মুগ্ধ হয়েছে। তবে এক্ষেত্রে কল্যাণীর বাইরের পরিচয় থেকে, অনুপম ভেতরের পরিচয়ে উত্তীর্ণ হতে পারেনি, অপরিচতা অপরিচিতাই রয়ে গেছে। তার শুচিশুভ্র আত্মপ্রকাশের বিষয়টি এখানেই সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।

উত্তর

• উদ্দীপকের বিষয়বস্তু অনুসারে 'অপরিচিতা' গল্পের নামকরণ যথার্থ ও সার্থক হয়েছে। • বলিষ্ঠ ব্যক্তিত্ব মানুষের যাবতীয় সৌন্দর্যের শ্রেষ্ঠতম প্রকাশ। বাইরে একজন যতই সুশ্রী ও শিক্ষিত হোক না কেন, সে যদি বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী না হয়, তবে তার কোনো মূল্য নেই। • 'অপরিচিতা' গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনি বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। উত্তম পুরুষের জবানিতে লেখা এ গল্পে পিপ্তার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যার দেশচেতনাসম্পন্ন ব্যক্তিত্বের জাগরণ ঘটেছে। এ গল্পের গল্পকথক অনুপম ব্যক্তিত্বরহিত বাঙালি যুবক। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও সে ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। এ কারণেই তাকে বিয়ের আসর থেকে ফিরে আসতে হয়েছে। দেওয়ালের ওপাশে থাকলেও কল্যাণীকে সে দেখতে পায়নি। অপরিচিতাকে নিয়ে সে অনেকভাবে ভেবেছে, কল্পনা করেছে। কারণ হরিশের কাছে বর্ণনা শুনে সে যাকে পছন্দ করেছিল তাকে তার মন থেকে কিছুতেই টেনে বের করে দিতে পারেনি। তার সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটে গিয়েছে। উদ্দীপকের বিষয়বস্তু অনুসারে এই গল্পের নামকরণ যথার্থ হয়েছে। • 'অপরিচিতা' গল্পের নামকরণ করা হয়েছে এ গল্পের কথক অনুপমের উক্তির ওপর নির্ভর করে। অনুপম বলেছে- "ওগো অপরিচিতা- তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।” গল্পের বিষয়বস্তু বিশ্লেষণে অনুপমের কাছে কল্যাণী অপরিচিতাই রয়ে যায় এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। উদ্দীপকের বিষয়বস্তুর আলোকে বিচার করলে দেখা যায়, এ গল্পের নামকরণ অন্তর্নিহিত ইঙ্গিতপূর্ণ 'অপরিচিতা' নামটিই গল্পের নামকরণ হিসেবে যথার্থ হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতাআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর-

ঢাকা বোর্ড

  • ক্ষোভ
  • অভিমান
  • একগুঁয়েমি
  • আত্মমর্যাদাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?

  • কাপুরুষ
  • আস্থাহীন
  • মেরুদন্ডহীন
  • ভীরু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?

  • সাদামাটাভাবে
  • অনাদরে
  • কঠোর শ্রমে
  • আদরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?

সিলেট বোর্ড

  • অন্তঃসলিলা
  • খরস্রোতা
  • জোয়ার-ভাটাহীন
  • দ্বীপবেষ্টিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?

  • সহপাঠীদের
  • অন্তঃপুরের
  • কর্মক্ষেত্রের
  • পাঠশালার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?

  • রবিবার
  • মুসলমানির গল্প
  • ক্ষুধিত পাষাণ
  • নিশীথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-

দিনাজপুর বোর্ড

  • ধর্মনিষ্ঠা
  • দেশপ্রেম
  • কুসংস্কার
  • কূপমণ্ডুকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছে?

চট্রগ্রাম বোর্ড

  • বলিষ্ঠতা
  • বদান্যতা
  • দুর্বলতা
  • হীনম্মন্যতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ধনীর কন্যা মামার অপছন্দ কেন?

  • মাথা উঁচু করে চলবে বলে
  • বিনয়ী হবে না বলে
  • কাউকে মানবে না বলে
  • আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

দিনাজপুর বোর্ড

  • মামা
  • বিনুদাদা
  • পণ্ডিতমশাই
  • হরিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?

  • আন্দামান পর্যন্ত
  • কোন্নগর পর্যন্ত
  • কানপুর পর্যন্ত
  • হাওড়া পর্যন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনুপমের-

  • রুচিশীলতাকে
  • দেবতার কুদৃষ্টিকে
  • ভাগ্যের সুপ্রসন্নতাকে
  • স্বার্থহীন ভালোবাসাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারবিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী?কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কী?'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-- এই উক্তিটিতেকী প্রকাশ পেয়েছধনীর কন্যা মামার অপছন্দ কেন?কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমা কতদূর?'আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই' একথা বলতে বোঝানো হয়েছে অনু

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।