"মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর"-বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: • "মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর।"- উক্তিটি দ্বারা অনুপমের মামার হিসেবি ও অনুসন্ধিৎসু মানসিকতাকে তুলে ধরা হয়েছে। • অনুপমদের সংসারে তার মামাই সর্বেসর্বা। তিনি কখনো ঠকতে রাজি নন। অনুপমের বিয়ের ক্ষেত্রে তার মতামতই সর্বশেষ কথা। অনুপমের অনুরোধে হরিশ মামার কাছে কল্যাণীর কথা উপস্থাপন করে। তবে মামা মেয়ের চেয়ে তার বাবার খবরটাই বেশি জানতে চান, সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যৌতুকের যাবতীয় দাবি বা চাহিদা তো তাকেই মেটাতে হবে। তাই তিনি এমন বেয়াই চান, যার টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করবে না। প্রশ্নোক্ত উক্তিটিতে অনুপমের মামার মানসিকতার এ পরিচয়টিই তুলে ধরা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর"-বলতে কী বোঝানো হয়…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর