• উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য বিদ্যমান।
• মায়েরা স্বভাবতই স্নেহময়ী হয়ে থাকেন। কিন্তু অতি স্নেহ ও শাসন সন্তানের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সন্তানের ব্যক্তিত্ব বিকাশের অন্তরায় হয়ে ওঠে।
• উদ্দীপকে বিয়ের কথা শুনে কথক চিন্তিত না হয়ে বরং খুশি হয়। কিন্তু অধিক শাসনে বড় হওয়া, আজ্ঞাবহ এবং ভালো লাগার কথা কাউকে বলার সাহস পায় না। কথকের এই দিকটি 'অপরিচিতা' গল্পের অনুপমকে মনে করিয়ে দেয়। স্নাতকোত্তর সম্পন্ন করা অনুপম মা ও মায়ের কড়া শাসনে বড় হওয়া এক যুবক, যার মা ও মায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার নেই। মাতার আদেশ মানার ক্ষমতা থাকলেও না মানার ক্ষমতা তার নেই। তার বিবাহসংক্রান্ত বিষয়ে আলোচনা হলে সেখানে তার মতামত দেওয়ার কোনো অধিকার নেই। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এ সম্পর্কে সে কিছু বলতে পারে না, যা উদ্দীপকের কথকের অবস্থানের সাথে সাদৃশ্যপূর্ণ।