"তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলো-আনা নির্ভর করিতে পারি।"- কার কথা? কোন প্রসঙ্গে বলা হয়েছে?
উত্তর: • 'তাহার মতো রুচি এবং দক্ষতার 'পরে আমি ষোলো আনা নির্ভর করতে পারি'- এখানে অনুপমের পাত্রী দেখার ব্যাপারে বিনুদাদার প্রতি তার আস্থার কথা বলা হয়েছে। • পরিবারের কড়া শাসনে বড় হওয়া অনুপম তার জন্য ধার্য করা পাত্রীকে বিয়ের আগে নিজ চোখে দেখার ইচ্ছা থাকলেও মা ও মামার ভয়ে সেটা বলতে পারে না। কিন্তু পাত্রী দেখার জন্য যাকে পাঠানো হয়েছে অর্থাৎ তার পিসতুতো ভাই বিনুদাদা তার রুচিবোধের ওপর অনুপমের আস্থা রয়েছে। বিনুদাদা কখনো কোনো কিছু সম্পর্কে বাড়িয়ে বলেন না, তার ভায়াটা অত্যন্ত আঁট। নিজে না গেলেও যে বিনুদাদা তার পাত্রী সম্পর্কে সঠিক ও নিখুঁত তথ্য দিতে পারবে তার ব্যাপারে অনুপম নিশ্চিত। তাই অনুপম বিনুদাদার ব্যাপারে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলো-আনা নির্ভর করিতে পারি।"- ক…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর