লোভী ও হীন মানসিকতার দিক দিয়ে "উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি ও 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।"- মন্তব্যটি যথার্থ।
'অপরিচিতা' গল্পে অনুপমের মামা একজন অর্থলিপ্স মানুষ। তিনি অনুপমের বিয়েতে নগদ টাকা ও গহনা পণ হিসেবে দাবি করেন। কনের পিতা শম্ভুনাথ সেন এতে সম্মত হন। বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামা কন্যার বাবাকে তার মেয়ের গা থেকে গহনাগুলো খুলে আনতে বলেন সেকরা দিয়ে সেগুলো যাচাই করার জন্য। অনুপমের মামার এ ধরনের আচরণ ও হীন মানসিকতার জন্য শম্ভুনাথ সেন মেয়েকে বিয়ে না দিয়ে কৌশলে তাকে খাবার খাইয়ে বিদায় করে দেন।
উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি অত্যন্ত সজ্জন ব্যক্তি। জেরিনের বাবা-মায়ের দেওয়া সামান্য উপহারও তারা শ্রদ্ধাভরে নিতে অস্বীকৃতি জানান। তারা জেরিনকে নিজের সন্তানের মতো আদর-স্নেহ করেন, যা দেখে জেরিন বিমোহিত। অন্যদিকে, 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা আগে থেকেই দেনা-পাওনা ঠিক করে নেন। গহনা কত ভরি দেওয়া হবে, স্বর্ণ কত দরের হবে- সব পাকাপাকি করে নোট করে রাখেন। এ দিক থেকে উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি ও 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।