"সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল।"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল।"-বাক্যটি দ্বারা বিবাহ ভেঙে যাওয়ার পর অনুপমের মনের অনুভূতি ব্যক্ত করা হয়েছে। 'অপরিচিতা' গল্পে অনুপম আশীর্বাদের সময় কনে দেখতে যেতে চেয়েছিল। সেই ইচ্ছার কথাটি মামাকে সাহস করে বলতে পারেনি। এরপর বিয়ে করতে গিয়ে কনের গহনা পরিমাপের বাদানুবাদের জের ধরে কনে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন কন্যা সম্প্রদান না করে তাদেরকে আপ্যায়ন করিয়ে বিয়ে ভেঙে দেন। ফলে কল্যাণীকে চোখের দেখাও আর হয়ে ওঠেনি অনুপমের পক্ষে। বিয়ে ভেঙে যাওয়ার পরও কল্যাণীর প্রতি জমানো অনুরাগের জন্য অনুপম কল্যাণীকে স্মরণ করে, ভুলতে পারে না। এ প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল।"- বলতে কী বোঝানো হয়…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর