নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ভোরের ঠান্ডা বাতাসে, বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শোনে কিশোর রাশেদ। কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র-জনতার বিশাল মিছিল। লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে। তাদের হাতে, ব্যানারে বাংলা বর্ণমালা। রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা।Q. উদ্দীপকে শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ?
ক. ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর
খ. এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে
গ. শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়
ঘ. কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে ফেটে পড়া
উত্তর: শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · MCQ