উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। মিথুনের পাহাড় দেখার শখ অনেক দিন থেকেই। তাই এবার গ্রীষ্মের ছুটিতে তিনি গিয়েছিলেন পার্বত্য জেলা খাগড়াছড়ি। সেখানে আঁকা-বাঁকা পাহাড়ি রাস্তা আর দুই ধারে ঘন বন-জঙ্গল দেখে তিনি অভিভূত হন। পাহাড়ের গা বেয়ে নেমে আসা রিসাং ঝরনার সুশীতল জল আর আলুটিলার গুহায় রোমাঞ্চকর অভিযাত্রা তাকে ভীষণভাবে নাড়া দেয়। তাছাড়া বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের পাহাড়ি অধিবাসীদের সাথে মিশে তার বিচিত্র অভিজ্ঞতা হয়।Q: প্রকাশিত বৈশিষ্ট্যটি নিচের কোন বাক্যে বিদ্যমান?ন i. দুই দিকে হাজার ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়। ii. কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে। iii. এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: লেখকের সৌন্দর্যবোধ এই উত্তরের তিনটি বাক্যেই বিদ্যমান। নানা রকম সমস্যার মধ্যেও দুদিকে হাজার ফুট উঁচু নেড়া পাহাড় তাকে মুগ্ধ করেছে। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ ও তাদের দক্ষতায় সংস্কৃতিতে লেখক বিস্ময়াভিভূত হয়েছেন। প্রকৃতির ছন্দ ও সৌরভ তাকে তৃপ্ত করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · MCQ