নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জার্মান জাতির শ্রেষ্ঠত্বের বড়াইকে পুঁজি করে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। জার্মানরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। জার্মান ব্যতীত পৃথিবীর তাবৎ জাতির প্রতি অবজ্ঞা ও ঘৃণার এক তীব্র জাতিবিদ্বেষে হিটলারের জার্মান বাহিনী একের পর এক প্রতিবেশী দেশ দখল করে নেয়। তাদের গোয়েবলসীয় বিশ্বনেতৃত্বের গুণগানে, প্রচারে বিশ্বের বিবেকবান মানুষমাত্রই শঙ্কিত হয়ে উঠেছিল।Q: উদ্দীপকের উল্লিখিত জার্মান জাতির সঙ্গে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের যে শ্রেণির মানুষের সাদৃশ্য রয়েছে- i. স্বল্পপ্রাণ ii. স্থূলবুদ্ধি iii. জবরদস্তিপ্রিয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · MCQ