উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তা নিচে দেওয়া হলো—
ধাপ-১ : ডোমেইন নেইম রেজিস্ট্রেশন : সুন্দর একটি নাম যা সহজে মনে রাখা যায় এবং অর্থবোধক হয় তা নির্বাচন করে সেই নামের ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে।
ধাপ-২ ; ওয়েব পেইজ ডিজাইন : ওয়েব পেইজ ডিজাইন করতে হবে। এক্ষেত্রে প্রফেশনাল ওয়েব ডিজাইনারদের সহযোগিতা নিলে ভালো হয়। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে ওয়েব পেইজ ডিজাইন করে দেয়।
ধাপ-৩ : ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং : ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব পেইজ ডিজাইন সম্পন্ন করার পর ওয়েবসাইট/পেইজগুলো নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্ট করতে হবে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এ হোস্টিং সার্ভিস প্রদান করে ।
ধাপ-৪ : সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত : এ ধাপটি অত্যাবশ্যকীয় নয়। ওয়েব পেইজ/সাইটটি আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে।