গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েব সাইটটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটটি উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ হলো ওয়েবসাইটটিকে ডাইনামিক করা । যে সকল ওয়েবপেজে আপডেট তথ্য প্রদর্শন করে অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে সে সকল ওয়েবপেইজকে ডাইনামিক ওয়েব পেইজ বলা হয়। ডাইনামিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। এতে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারে এবং সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়। এ ওয়েবসাইটের সাথে ডেটাবেজ যুক্ত থাকে । সাধারণত PHP, ASP, JSP ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েবপেইজ তৈরি করা হয়। বর্তমানে এ ধরনের ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। উদ্দীপকে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ডাইনামিক ওয়েবসাইট গুরুত্বপূর্ণ। কেননা এর সাহায্যে ব্যবহারকারী থেকে সরাসরি ইনপুট নেয়া যায় । অর্থাৎ গ্রাহকদের মতামত একটি ফর্ম আকারে নিয়ে সেই তথ্য ডেটাবেজে যুক্ত হতে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের গাড়ির মডেলের ছবিগুলো মডেল ভিত্তিক ওয়েবসাইটে আপলোড করতে পারবে। যার ফলে গ্রাহকরা তাদের পছন্দ মতো গাড়িটি ওয়েবসাইট থেকে খুব সহজে দেখতে পারবে।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েব সাইটটির উন্নয়নে প্রয়োজনীয় পদ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর