দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? তোমার উত্তরের সপক্ষে যৌক্তিক ব্যাখ্যা দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এর ওয়েবসাইট কাঠামোটি হলো হায়রারকিক্যাল বা ট্রি কাঠামো এবং দৃশ্যকল্প-৩ এর ওয়েবসাইট কাঠামোটি হলো নেটওয়ার্ক কাঠামো৷ এ দুটি কাঠামোর মধ্যে নেটওয়ার্ক কাঠামো অধিক সুবিধাজনক বলে আমি মনে করি। নিচে তা ব্যাখ্যা করা হলো- যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিংক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। এ কাঠামোতে প্রত্যেক পেইজের একে অপরের সাথে লিংক থাকে। তাই বড় ধরনের ওয়েবসাইট তৈরিতে এ কাঠামো বেশ জনপ্রিয় এবং কার্যকর৷ এটি নন লিনিয়ার এবং তুলনামূলক জটিল স্ট্রাকচার হলেও ব্যবহারের দিক থেকে এ কাঠামো সহজ হয়। অপরদিকে, যে ওয়েবসাইটের পেইজগুলো শাখা-প্রশাখায় সাজানো থাকে তাকে ট্রি কাঠামো বলা হয়। এটি হোমপেজ নির্ভর ওয়েব কাঠামো ৷ ট্রি কাঠামোতে হোমপেজে মেনু, সাব-মেনু ও অন্যান্য পেইজে লিংক থাকে । তাই এক পেইজ থেকে অন্য পেইজে সরাসরি যাওয়া যায় না। প্রত্যেক বার এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়ার জন্য হোম পেইজে যেতে হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের কাঠামো দুটির মধ্যে নেটওয়ার্ক কাঠামো অধিক সুবিধাজনক।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কো…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর