উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ীর করণীয় কী? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের স্বপক্ষে গ্রাহকদের সঠিক তথ্য প্রদান করতে ব্যবসায়ীর স্ট্যাটিক ওয়েবসাইট এর বদলে ডায়নামিক ওয়েবসাইট ব্যবহার প্রয়োজন। উদ্দীপকে ব্যবসায়ীর ওয়েবসাইটটি প্রতিনিয়ত আপডেট হয় না। অর্থাৎ ব্যবসায়ের ওয়েবসাইটটি হলো স্ট্যাটিক ওয়েবসাইট। যেসব ওয়েব পেজের ডাটার মান ওয়েবপেজ চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। পক্ষান্তরে যেসব ওয়েব পেজ যেটার মান পেজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডায়নামিক ওয়েবপেজ বলে। ডায়নামিক ওয়েবসাইটের যেটার মান ওয়েবপেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। এতে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারে এবং সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি করা হয়। তাই উদ্দীপকে ব্যবসায় যদি তার স্ট্যাটিক ওয়েবসাইটটিকে ডায়নামিক ওয়েবসাইটের পরিণত করেন তবে তিনি প্রতিনিয়ত ফলের দাম আপডেট করতে পারবেন। এর ফলে গ্রাহকদের কাছে সঠিক তথ্য প্রেরিত হবে। তাই বলা যায়, গ্রাহকদের সঠিক তথ্য প্রদানের ব্যবসায়ীকে তার ওয়েবসাইটটিকে ডায়নামিক ওয়েবসাইট এ রূপান্তরিত করতে হবে।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ীর করণীয় কী? মতা…
উদ্দীপক
একজন ফল ব্যবসায়ী ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়। যেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েবপেইজ আছে যার আউটপুট চিত্র-১ এর ন্যায়। তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না। ফলে ক্রেতারা ভুল তথ্য পায়।Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর