উদ্দীপকে পত্রিকার ওয়েবপেইজ যে কাঠামোয় বিন্যস্ত তা ব্যাখ্যা করো
উত্তর: যেহেতু পত্রিকার অনলাইন ভার্সনের ই-পেপার প্রথম পেইজ থেকে পরপর প্রতিটি পেইজ সাজানো থাকে। সুতরাং উদ্দীপকে পত্রিকার ওয়েব পেইজের কাঠামোটি হলো লিনিয়ার । ওয়েবপেইজ ডকুমেন্টকে সাজানোর জন্যে একটি অন্যতম পদ্ধতি হচ্ছে লিনিয়ার অনুক্রমিক গঠন। এ পদ্ধতিতে হোম পেইজ হচ্ছে সূচনা পেইজ। এ সংগঠনের প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক। পরবর্তী এবং পূর্ববর্তী পেইজের মধ্যে মুভ (Move) করার ক্ষেত্রে এখানেও লিংক ব্যবহার করা হয় । ওয়েবসাইটটি খুব বড় না হলে অর্থাৎ পেইজের সংখ্যা যদি কম হয় তবে এ কাঠামো ব্যবহার করা ভালো। কেননা এক্ষেত্রে ডকুমেন্টের যেকোনো অংশকে সহজেই খুঁজে বের করা যায়। উপরোক্ত আলোচনা থেকে পরিলক্ষিত হয় যে, উদ্দীপকের ওয়েবপেজটি লিনিয়ার কাঠামোয় বিন্যস্ত ।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
উদ্দীপকে পত্রিকার ওয়েবপেইজ যে কাঠামোয় বিন্যস্ত তা ব্যাখ্যা করো
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর