শিলাদের কলেজের ওয়েবসাইটটির প্রকারভেদ ব্যাখ্যা করো ।
উত্তর: যেহেতু শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজকারীর মধ্যে উভমুখী ডেটা সরবরাহ করে, সুতরাং শিলাদের কলেজের ওয়েবসাইটটি হলো ডায়নামিক। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় সেগুলোকে ডায়নামিক ওয়েবসাইট বলে । ডায়নামিক ওয়েবসাইট তৈরির জন্যে HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- পিএইচপি (PHP) বা এএসপি (ASP) ভাষা এবং এর সাথে ডেটাবেজ (SQL/MYSQL) প্রয়োজন । ডায়নামিক ওয়েবসাইট-এর বৈশিষ্ট্য: • পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাকটিভ ওয়েবপেইজ তৈরি করা যায়। •রানটাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে। • ডেটাবেজ ব্যবহৃত হওয়ায় কুয়েরি করে তথ্য বের করার সুযোগ থাকে। •সব সময় ব্যবহারকারী তথ্য প্রদান বা তথ্য আপডেট করতে পারে। • বেশি মেমোরির প্রয়োজন হয়।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
শিলাদের কলেজের ওয়েবসাইটটির প্রকারভেদ ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর