উদ্দীপকের ইন্টারনেটে দেখার প্রয়োজনীয় পদক্ষেপের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকটি ইন্টারনেটে দেখার প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। নিচে ওয়েবসাইট পাবলিশিং এর সপক্ষে আমার মতামত দেওয়া হলো- ওয়েবসাইট এমন একটি কম্পিউটারে রাখতে হয়, যেন সেই কম্পিউটারটি সর্বক্ষণ সচল থাকে এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। সেই সঙ্গে আরেকটি জিনিস থাকতে হয়, যাকে বলে পাবলিক আইপি অ্যাড্রেস। এটি হচ্ছে ইন্টারনেটে ওই কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা। ব্যক্তিগত কাজে যেসব কম্পিউটার ব্যবহার করা হয়,সেখানে অবশ্য ইন্টারনেট সংযোগ থাকলেও নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে না। ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে পাবলিক আইপি অ্যাড্রেস সংগ্রহ করা যায়। তবে কেউই তার ব্যক্তিগত কম্পিউটার ২৪ ঘন্টা চালু রাখবে না, তাই বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েব হোস্টিং সেবা প্রদান করে, যেখানে ওয়েবসাইট রাখা ও পাবলিশ করা যায়। আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইট ব্রাউজ করা গেলেও কেউ বাস্তবে আইপি অ্যাড্রেস মনে রাখে না। তাই ওয়েবসাইটে ডোমেইন নাম ব্যবহার করা হয়। ইন্টারনেটে ডোমেইন নাম কিনতে পাওয়া যায়। তবে যে ডোমেইন নাম এখনো কেউ কিনে ফেলেনি, সেগুলোই কেবল কেনা যাবে। তারপর ডোমেইন নামের সঙ্গে ওয়েব হোস্টিং সার্ভারের একটি সংযোগ প্রতিষ্ঠা করতে হয়। তাহলে কেউ ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে ওই ডোমেইন নাম লিখে এন্টার কি চাপলে উদ্দীপকটি ইন্টারনেট দেখতে পাবে। অর্থাৎ, উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে উদ্দীাকটি ইন্টারনেটে দেখা যাবে বলে আমি মনে করি।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
উদ্দীপকের ইন্টারনেটে দেখার প্রয়োজনীয় পদক্ষেপের সপক্ষে তোমার মতামত দাও।
উদ্দীপক


Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
HTML ট্যাগ: HTML এর যাবতীয় এলিমেন্ট রাখতে হবে একটি মূল এলিমেন্টের ভেতরে। সেটি হচ্ছে html.
Head ট্যাগ: হেডের ভেতরে ওয়েব পেইজ সম্পর্কে তথ্য দেওয়া, বিভিন্ন সেটিংস ঠিক করা, স্টাইল, স্ক্রিপ্ট এসব নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজ করা হয়।
Title ট্যাগ: ট্যাগের ভেতরে ট্যাগ লিখতে হয়। এ ট্যাগের মাঝে যা কিছু লেখা হয় তা ব্রাউজারে টাইটেল বারে দেখা যায়।
Body ট্যাগ: ওয়েব পেইজের দৃশ্যমান সবকিছু দেওয়া হয় বডির ভেতরে। একটি ওয়েব পেইজের যাবতীয় কনটেন্ট (Image, Text, Table, Form, Frame, Paragraph, Heading etc.) এই সেকশনে লিখতে হয়।উত্তর