হাবিব এর ওয়েবসাইটটি হলো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে সজ্জিত।
ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে সমস্ত ডকুমেন্ট এর পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজে লিংক ব্যবহার করে পরবর্তী পেইজগুলোতে যাওয়া হয়। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে ট্রি কাঠামোর সবচেয়ে সহজ ও জনপ্রিয়। এ পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখা গুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। হোম পেজ, সাব মেনু ও অন্যান্য পেজের লিংক থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেমন- কোন স্কুল, কলেজ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ ধরনের হয়ে থাকে। বেশিরভাগ অনলাইন সিস্টেম এ ধরনের কাঠামো ব্যবহার করা হয়। এ ধরনের কাঠামোতে মূল বিষয় তালিকা বা মেনু তৈরি করে সব মেনু তৈরি করা হয়ে থাকে।