শিমুর তৈরি ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা কর।
উত্তর: শিমুর তৈরি ওয়েবসাইটে প্রথম পেজ থেকে সরাসরি তৃতীয় পেজে যাওয়ার উপায় নেই এবং ওয়েবসাইটটিতে ক্রমান্বয়ে পেজসমূহ পরিদর্শন করতে হয়। সুতরাং শিমুর তৈরি ওয়েবসাইটটি লিনিয়ার ওয়েবসাইট। যে ওয়েবসাইটের পেইজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে (একের পর এক) সাজানো থাকে এবং কোন পেইজের পর কোন পেইজ আসবে তা নির্দেশিত থাকে তাকে লিনিয়ার কাঠামো বা সিকুয়েন্সিয়াল সংগঠন বলে। যখন কোনো ওয়েবসাইটের পেইজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। পেইজের সংখ্যা কম হলে এ ধরনের কাঠামো উপযোগী। এ ধরনের কাঠামোতে মূল পেইজ থেকে শুরু হয়ে ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা করে। এ ধরনের পেইজগুলোতে সাধারণত Next, Previous, First, Last ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। ফলে সহজে পেইজ আপলোড করা যায় এবং দ্রুত পেইজ ব্রাউজ করা যায়। উদাহরণ: www.youtube.com ।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
শিমুর তৈরি ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর