উদ্দীপকে বিশেষজ্ঞ দলের সমাধানদ্বয়ের মধ্যে কোনটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বিশেষজ্ঞ দলের সমাধানদ্বয়ের মধ্যে প্রথম ছিলো স্ট্যাটিক ওয়েবসাইটের যেখানে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হয়। অন্যদিকে, দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটের। যেখানে, খরচ বেশি কিন্তু ডেটা নিয়মিত আপডেট করা যায়। দুটি ওয়েবসাইটের মধ্যে ডায়নামিক ওয়েবসাইট ব্যবহার করা উত্তম কারণ, এক্ষেত্রে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়। বর্তমানে ডায়নামিক ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। রান টাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে। ডেটাবেজ কুয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কনটেন্ট তৈরি করা যায়। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। অনেক বেশি তথ্যবহুল হয়। তাছাড়া আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ লে-আউট তৈরি করা যায়। অন্যদিকে, স্ট্যাটিক ওয়েব পেইজ অপরিবর্তিত্ব অর্থাৎ পূর্ব থেকে 19 তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করা থাকে এবং প্রতিবারই একই তথ্য প্রদান করে। একমাত্র যখন ওয়েব ডেভলপার ফাইলে পরিবর্তন করেন তখনই পরিবর্তন দেখায়। এ ওয়েব পেইজে সব ব্যবহারকারীর কাছে একই তথ্য প্রদর্শিত হয়। এ ধরনের পেইজ তৈরি করা সহজ কিন্তু আপডেট করা কঠিন। ছোট ধরনের কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে থাকে। সুতরাং, উদ্দীপকের প্রাথমিক বিদ্যালয়ের জন্যে বিশেষজ্ঞ দলের সমাধানের মধ্যে দ্বিতীয় সমাধানটি অর্থাৎ ডায়নামিক ওয়েবসাইট ব্যবহার করা উত্তম।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
উদ্দীপকে বিশেষজ্ঞ দলের সমাধানদ্বয়ের মধ্যে কোনটি প্রাথমিক বিদ্যালয়ের…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর