নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: অপু Apu's Page নামক যে webpage টি তৈরি করে তা নির্দিষ্ট সময় দেখা না যাওয়ার কয়েকটি কারণ থাকতে পারে। যেমন-ডোমেইন বা হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে যাওয়া, হোস্টিং সার্ভার কোনো কারণে ডাউন বা বন্ধ হওয়া, ব্যান্ডউইথ সীমা অতিক্রম করা, ডোমেইনের DNS কনফিগারেশনে ভুল থাকা ইত্যাদি। নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধঘানের উপায় নিচে বিশ্লেষণ করা হলো- ১. ডোমেইন ও হোস্টিং রিনিউ করা নির্ধারিত সময়ের মধ্যে ডোমেইন ও হোস্টিং রিনিউ বা নবায়ন না করলে ওয়েবসাইট বন্ধ হয়ে যেতে পারে। তাই নিয়মিত রিনিউ তারিখ দেখে সময়মতো পেমেন্ট করতে হবে। ২. ভালো মানের হোস্টিং সার্ভিস ব্যবহার করা: অনেক সময় কম দামের হোস্টিং সার্ভারে সমস্যা দেখা দেয়। এজন্য ভালো মানের ও' নির্ভরযোগ্য হোস্টিং কোম্পানির সার্ভার ব্যবহার করা উচিত, যাতে সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা কম থাকে। ৩. ব্যান্ডউইথ সীমা বৃদ্ধি করা: যদি ওয়েবসাইটে হঠাৎ বেশি ভিজিটর আসে, তখন নির্ধারিত ব্যান্ডউইথ শেষ হয়ে যেতে পারে। এই সমস্যা এড়াতে হোস্টিং প্ল্যান আপগ্রেড করে অধিক ব্যান্ডউইথ নিতে হবে। ৪. সঠিক DNS কনফিগারেশন নিশ্চিত করা ভুল DNS সেটিংস থাকলে ওয়েবসাইট লোড হয় না। ডোমেইনের DNS রেকর্ড সঠিকভাবে কনফিগার করা আছে কিনা তা নিয়মিত যাচাই করতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় ব…
উদ্দীপক
শর্ত: Pipilika লিস্ট আকারে এবং Hyperlink করা থাকবে।Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর