শেয়ারFacebookWhatsApp

হাইপারলিংক কী?

উত্তর: এক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেইজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সটে থাকে তখন তাকে বলা হয় হাইপারলিংক।

HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল

হাইপারলিংক কী?

উদ্দীপক

প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট তৈরির কথা ভাবছে। হোম পেজে School.jpg নামক একটি ছবি Information Technology, Bangla, Math, Science শাখাগুলোর ক্রমানুবর্তী তালিকা এবং Notice Board ও About us নামক দুইটি লিঙ্ক থাকবে। কর্তৃপক্ষ একটি সফটওয়্যার ফার্মের তিনজন বিশেষজ্ঞকে ডাকলেন। বিশেষজ্ঞ দল দুই ধরনের সমাধান দিলেন। প্রথম পদ্ধতিতে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে। দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

এক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেইজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সটে থাকে তখন তাকে বলা হয় হাইপারলিংক।

উত্তর

একই ডোমেইন নেমের অধীনে সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেইজ থাকে। সার্ভারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক যা সারা বিশ্বের সমস্ত ওয়েব পেইজের সংগ্রহ থাকে। www বা world wide web হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য webpage যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। এজন্য ডোমেইন নেইমে www থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত হোম পেইজ তৈরির HTML কোড নিম্নরূপ: < !DOCTYPE html > < html > < body > < img src = "School.jpg" alt = "College Image" > < ol > < li > Information Tecnology < li > Bangla < li > Math < li > Science < /ol > < a href= "notice.html" > Notice Board < /a > < a href= "about.html" > About Us < /a > < /body > < /html >

উত্তর

উদ্দীপকে বিশেষজ্ঞ দলের সমাধানদ্বয়ের মধ্যে প্রথম ছিলো স্ট্যাটিক ওয়েবসাইটের যেখানে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হয়। অন্যদিকে, দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটের। যেখানে, খরচ বেশি কিন্তু ডেটা নিয়মিত আপডেট করা যায়। দুটি ওয়েবসাইটের মধ্যে ডায়নামিক ওয়েবসাইট ব্যবহার করা উত্তম কারণ, এক্ষেত্রে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়। বর্তমানে ডায়নামিক ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। রান টাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে। ডেটাবেজ কুয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কনটেন্ট তৈরি করা যায়। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। অনেক বেশি তথ্যবহুল হয়। তাছাড়া আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ লে-আউট তৈরি করা যায়। অন্যদিকে, স্ট্যাটিক ওয়েব পেইজ অপরিবর্তিত্ব অর্থাৎ পূর্ব থেকে 19 তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করা থাকে এবং প্রতিবারই একই তথ্য প্রদান করে। একমাত্র যখন ওয়েব ডেভলপার ফাইলে পরিবর্তন করেন তখনই পরিবর্তন দেখায়। এ ওয়েব পেইজে সব ব্যবহারকারীর কাছে একই তথ্য প্রদর্শিত হয়। এ ধরনের পেইজ তৈরি করা সহজ কিন্তু আপডেট করা কঠিন। ছোট ধরনের কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে থাকে। সুতরাং, উদ্দীপকের প্রাথমিক বিদ্যালয়ের জন্যে বিশেষজ্ঞ দলের সমাধানের মধ্যে দ্বিতীয় সমাধানটি অর্থাৎ ডায়নামিক ওয়েবসাইট ব্যবহার করা উত্তম।
HSCICTChapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTMLচট্টগ্রাম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়: < head > This is My First Web Page This is My Website This is My Personal Website উদ্দীপকের ৭ম লাইনটিতে personal শব্দের ওপর ক্লিক করলে জীবন বৃত্তান্তের পেইজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে?

Chittagong · 2016

  • < a >...\ldots...< /a >
  • < b >...\ldots...< /b >
  • < p >...\ldots...
  • < i >\ldots\ldots< /i >

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়: < head > This is My First Web Page This is My Website This is My Personal Website উদ্দীপকের This is My personal Website লাইনটির আউটপুটের ধরন কিরূপ হবে?

Chittagong · 2016

  • বোল্ড
  • ইটালিক
  • আন্ডারলাইন
  • বোল্ড আন্ডারলাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়: দৃশ্যকল্প ১: শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায় । দৃশ্যকল্প ২: This is first website দৃশ্যকল্প-২ এর জন্য ব্যবহৃত হতে পারে - i. HTML সিনটেক্স ii. টেক্সট এডিটর iii. ব্রাউজার সফটওয়্যার নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Table Data এর ট্যাগ কোনটি?

Madrasah · 2016

  • < tr >
  • < dt >
  • < td >
  • < itr >

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি ওয়েবপেইজের পূর্ণ ঠিকানা?

Dinajpur · 2016

  • < a href="www" link text < /a >
  • < a href = "url" > link text < /a >
  • < a href = "www.url" > link text < /a >
  • < a href="www link text com" < /a >

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেট প্রয়োজন?

Chittagong · 2016

  • ৩২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.HTTP-এর পূর্ণরূপ কী?

Comilla · 2016

  • Higher Text Transfer Protocol
  • Hyper Text Transfer Protocol
  • Higher Transfer Text Protocol
  • Hyper Transfer Text Protocol

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি ওয়েব ব্ৰাউজার?

Dinajpur · 2016

  • ফায়ারফক্স
  • মাইক্রোসফট আউটলুক
  • ইয়াহু ম্যাসেঞ্জার
  • গুগল ড্রপ বক্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকটি পড়ঃ নিরব নতুন ওয়েব ডেভেলপার। সে HTML ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করে এবং হাইপারলিংক এর কাজ করে। নিরব সম্প্ৰতি যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা - i. এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়া ii. একটা পেইজের এক অংশের সাথে অন্য অংশ লিংক করা iii. ভিন্ন সার্ভারের সাথে লিংক না হওয়া নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ওয়েব ব্রাউজার হলো— i. গুগল ক্রোম ii. সাফারি iii. ইউটিউব নিচের কোনটি সঠিক?

Comilla · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ডোমেইন নাম হলো-

Jessore · 2017

  • ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম
  • সার্ভারের নাম
  • ওয়েব ফাইলের নাম
  • ফোল্ডারের নাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রোগ্রামটি ব্রাউজারে যেভাবে প্ৰদৰ্শিত হবে -

Madrasah · 2018

  • Bangladesh Bangladesh Bangladesh
  • Bangladesh Bangladesh Bangladesh
  • Bangladesh Bangladesh Bangladesh
  • Bangladesh Bangladesh Bangladesh

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।