উদ্দীপকের চিত্র-১ হলো সিকুয়েন্স বা লিনিয়ার কাঠামো এবং চিত্র-
২ হলো ট্রি বা হায়ারারর্কিক্যাল কাঠামো। কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য দুটি কাঠামোর মধ্যে লিনিয়ার কাঠামো অধিক সুবিধাজনক। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-
'লিনিয়ার কাঠামোতে ব্যবহারকারী একটি প্রশ্ন থেকে পরবর্তী প্রশ্নে সহজে যেতে পারে। কুইজের প্রশ্নগুলো একটি নির্দিষ্ট ধারায় সাজানো থাকে, যা প্রতিযোগীকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যেতে সাহায্য করে। এটি কুইজ পরিচালকের জন্য প্রশ্ন যোগ করা, সম্পাদনা করা বা সরিয়ে দেওয়া সহজ করে। এছাড়াও, ব্যবহারকারীর জন্য কুইজের অগ্রগতি ট্র্যাক করা সহজ হয়।
ট্রি কাঠামোতে প্রশ্নগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে। ব্যবহারকারী প্রথমে বিভাগ নির্বাচন করে, তারপর সেই বিভাগের প্রশ্নগুলোর মধ্যে যেতে হতে পারে। এটি কুইজ পরিচালকের জন্য জটিল হতে পারে, কারণ তাকে একাধিক বিভাগ এবং উপবিভাগ তৈরি করতে হবে। একই সাথে ব্যবহারকারীর জন্যও এটি বিভ্রান্তিকর হতে পারে, বিশেষ করে যদি কুইজের বিষয়বস্তু জটিল হয়।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, লিনিয়ার কাঠামো কুইজ পরিচালনার জন্য সহজবোধ্য এবং ব্যবহারকারী-বান্ধব বিধায় কুইজ পরিচালনায় লিনিয়ার কাঠামো ব্যবহার অধিক সুবিধাজনক।