উদ্দীপকের দৃশ্যকল্প-১ ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত ওয়েবপেজের কাঠামো হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। একটি ওয়েবসাইটে তথ্য উপস্থাপন করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ট্রি বা হায়ারার্কিক্যাল পদ্ধতি। এ স্ট্রাকচারে ওয়েবপেজ গুলো এক বা একাধিক লেভেল পর্যন্ত সংরক্ষণ করা হয়। ট্রি স্ট্রাকচারের প্রথম পেজকে হোমপেজ বা রুট নোড বলা হয়। এ ধরনের স্ট্রাকচার একজন ব্যবহারকারী সহজে বুঝতে পারে। বড় বড় প্রতিষ্ঠান বা কর্পোরেট লেভেল ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে ট্রি স্ট্রাকচার ব্যবহার করে। ট্রি স্ট্রাকচার সাইট দুই ধরনের হয়ে থাকে। যথা- ১. সরল হাব স্ট্রাকচার ২. জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার সরল হাব স্ট্রাকচার: সরল হাব স্ট্রাকচারকে স্টার স্ট্রাকচার বলা হয়। কারণ এ স্ট্রাকচারে হোম পেজের পরে মাত্র একটি লেয়ার পর্যন্ত তথ্য সংরক্ষণ করে থাকে। তাই সরল হাব স্ট্রাকচারকে সিঙ্গেল টায়ার হায়ারার্কি বলা হয়। জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার: জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে হোম পেজের পরে একাধিক লেভেল পর্যন্ত ওয়েবপেজ লিংক করা থাকে। এ স্ট্রাকচারকে বহুস্তর স্ট্রাকচারও বলা হয়।
HSC ICT Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 4 : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করো।
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর