“পেটে শুকিয়ে লাথি ঝাঁটা খেতে?” বলতে কী বোঝায়?
উত্তর: উক্তিটির মাধ্যমে আহ্লাদির ওপর শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের বিষয়টিকে বোঝানো হয়েছে। আহ্লাদির স্বামীর বাড়ির মানুষগুলো মানুষরূপী পশু। তারা আহ্লাদির ওপর পাশবিক অত্যাচার চালাত। সেখানে সে ঠিকমতো খেতে পায় না উপরন্তু লাথি-ঝাঁটার বাড়ি তো আছেই। কখনো কখনো স্বামীর কলকে পোড়ার ছ্যাঁকাও খেতে হয় তাকে ।কিন্তু আবার কিছুদিন পরে যখন তাকে আবার তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলা হয় তখন মাসি পিসি এর প্রতিবাদ জানাই এবং জানিয়ে দেয় এত অত্যাচার সহ্য করে আর আহ্লাদি সেখানে যাবে না । প্রশ্নোক্ত উক্তিতে এ বিষয়টিই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
“পেটে শুকিয়ে লাথি ঝাঁটা খেতে?” বলতে কী বোঝায়?
উত্তর