'সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা'- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: "সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা।" কথাটির দ্বারা লেখক পুরুষশাসিত সমাজে পুরুষের প্রাধান্য তুলে ধরেছেন। মাসি-পিসি রান্নাঘরে আহ্লাদির ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে। এরই এক পর্যায়ে তারা জামাই জগুর সম্পর্কে কথা তোলে। জামাই যদি আসে, তারা জামাইকে যথাযথ খ্যাতির-যত্ন করবে, এমনকি মেয়েকে শিখিয়ে দেবে যে, স্বামী এসেছে বলে সে যেন আহ্লাদে গদগদ হওয়ার ভাব দেখায়। যে কদিন জামাই থাকে সে যেন অনুভব করে সে-ই এখানকার কর্তা, সে-ই সর্বেসর্বা। সে আহ্লাদির সঙ্গে অতীতে কী করেছে বা ভবিষ্যতে কী করবে সেটা বড় কথা নয়। এখানে একটি বিষয় স্পষ্ট হয় যে, পুরুষ হলো সমাজের মাথা। তারা যত অন্যায় করুক না কেন, তাদের মর্যাদা সর্বদা উপরে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
'সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা'- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর