মাসি-পিসি কানাইকে কীভাবে প্রতিহত করেছিল?
উত্তর: বঁটি ও কাটারি হাতে নিয়ে এবং প্রতিবেশীদের ডেকে এনে মাসি-পিসি কানাইকে প্রতিহত করেছিল। রাতের বেলায় তাদের কাছারিতে নিয়ে যাওয়াটা মাসি-পিসির কাছে সন্দেহজনক মনে হয়। তাছাড়া তারা ঝোপের আড়ালে লুকানো সাধু বৈদ্য- ওসমানদের দেখে ফেলে। তাই তারা ঘরে গিয়ে বঁটি আর কাটারি নিয়ে বেরিয়ে আসে। তারপর প্রতিবেশীদের জোরে জোরে ডাকতে থাকে। প্রতিবেশীরা ছুটে এলে কানাই দলবলসহ পালিয়ে যায়। মূলত অদম্য সাহস আর আহ্লাদির প্রতি মমত্ববোধই মাসি-পিসিকে অনুপ্রেরণা জুগিয়েছে কানাইকে প্রতিহত করতে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
মাসি-পিসি কানাইকে কীভাবে প্রতিহত করেছিল?
উত্তর