'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা কর।
উত্তর: 'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- কথাটি দ্বারা আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির তৎপরতাকে বোঝানো হয়েছে। 'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদি আশ্রয় নেয় মাসি-পিসির কাছে। লালসা উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর পড়ে আহ্লাদির ওপর। তাই তো তারা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি-পিসি তাদের প্রতিরোধ করে। পুনরায় আক্রমণের ভয়ে কাঁথা-কম্বল চুবিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। বঁটি আর দা রাখে হাতের কাছেই। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।যাতে তারা আবার আসলে তাদের সহজে প্রতিরোধ করতে পারে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা কর।
উত্তর